ইরানের যুদ্ধের মাঝে এখনও বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। তারা যুদ্ধ পরিস্থিতির মাঝে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের উদ্ধার করা হয়। এরই মাঝে আজ সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানালেন, ভারতের তরফ থেকে আগে একাধিকবার ইরান ছাড়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল সেখানে বসবাসরত ভারতীয়দের।
আরও পড়ুনঃ বিশ্ববাজারে আতঙ্ক! ৫ সেকেন্ডে উধাও ৯ লক্ষ কোটি টাকা
সেই পরামর্শ শোনেনি তখন তারা। এরই সঙ্গে জয়শঙ্কর আজ সংসদে জানালেন, ৬৭ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরে এসেছেন এখনও পর্যন্ত।
এদিকে সংসদে আজ জয়শঙ্কর বলেন, পশ্চিম এশিয়ার এই যুদ্ধে ভারতে বেশ উদ্বিগ্ন। এরই সঙ্গে ‘আলোচনা এবং কূটনীতির’ মাধ্যমে এই যুদ্ধ থামানো উচিত বলে মত প্রকাশ করেন তিনি। সংসদে জয়শঙ্কর বলেন, ‘পশ্চিম এশিয়ায় সংঘাত বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ থাকা উচিত। পশ্চিম এশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী। বাণিজ্য ক্ষেত্রেও পশ্চিম এশিয়া ভারতের অংশীদার। এই চলমান সংঘাতের জেরে সরবরাহ শৃঙ্খল গুরুতর ভাবে ব্যাহত হচ্ছে।’
আরও পড়ুনঃ কাঁপছে ইরান! তেহরানে অ্যাসিড বৃষ্টির সতর্কতা









