spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজAdvisory for Indians in Iran: ‘অবিলম্বে ইরান ছাড়ুন’! ভারতীয়দের সতর্ক করে জারি হল...

Advisory for Indians in Iran: ‘অবিলম্বে ইরান ছাড়ুন’! ভারতীয়দের সতর্ক করে জারি হল নির্দেশিকা

ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আমেরিকা-ইরানের মধ্যে টানটান উত্তেজনা। এই আবহে ইরানে ভারতীয় দূতাবাস ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে, যাতে ভারতীয়দের ইরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। 

“যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করুন…”, পরিস্থিতি গুরুতর! ভারতীয় নাগরিকদের সতর্ক করল দূতাবাস। 

আরও পড়ুনঃ হায় রে, যুব সাথীর ফর্ম দিচ্ছে সিভিক ভলান্টিয়র! ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি ফর্ম কাড়াকাড়ি; ব্যাপক বিশৃঙ্খলা আরামবাগে

ইরানে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে, তেহরানের ভারতীয় দূতাবাস সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে দেশ ত্যাগ করার জন্য পরামর্শ জারি করেছে। X -এ জারি করা একটি পরামর্শে, দূতাবাস জানিয়েছে যে ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটক সহ সমস্ত ভারতীয়কে ইরান ত্যাগ করতে হবে। 

দূতাবাস লিখেছে, “ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের (ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের) বাণিজ্যিক বিমান সহ সকল উপলব্ধ সব উপায়ে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।  দূতাবাস আরও বলেছে যে সমস্ত ভারতীয়দের সর্বদা তাদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত নথি প্রস্তুত রাখা আবশ্যিক । যেকোনো সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বিক্ষোভ বা কোনও সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশে বলা হয়েছে, যে কোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন। শুধু তা-ই নয়, ইরানে থাকা ভারতীয়দের নিজের নাম-পরিচয় দূতাবাসের ওয়েবসাইটে নিবন্ধন করার অনুরোধ করা হয়েছে। এ-ও বলা হয়েছে, যদি ইরানে ইন্টারনেট পরিষেবার সমস্যার কারণে নিজের নাম নথিভুক্ত করতে না পারেন, তবে ভারতে থাকা তাঁদের পরিবারকে দিয়ে তা করানোর আর্জি জানিয়েছে দূতাবাস।

শনিবার থেকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেমেস্টার শুরু হয়েছে। আর প্রথম দিনেই শাসকবিরোধী স্বর ছড়িয়ে পড়ল একের পর এক বিশ্ববিদ্যালয়ে। তেহরানের শরিফ ইউনভার্সিটির ক্যাম্পাসে একদল পড়ুয়া শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। অভিযোগ, সেই সময়েই খামেনেইপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। তেহরানের শাহিদ বেহস্তি বিশ্ববিদ্যালয় এবং আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও বিক্ষোভ শুরু হয়েছে। সেখানেও খামেনেই এবং ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। সেই বিক্ষোভের আঁচ পড়েছে ইরানের একের পর এক বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুনঃ হাতে বড়জোর আর দু’ হপ্তা; খামেনেই নিকেশের প্ল্যান রেডি পেন্টাগনের! 

ইতিমধ্যে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে, যেগুলিতে দূতাবাসে যোগাযোগ করা যেতে পারে।

 +৯৮ ৯১২ ৮১০ ৯১১৫  
+৯৮ ৯১২ ৮১০ ৯১০৯  
 +৯৮ ৯১২ ৮১০ ৯১০২  
 +৯৮ ৯৯৩ ২১৭ ৯৩৫৯

এছাড়াও,আপনি cons.tehran@mea.gov.in ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে বলা হয়েছে। 

২০২৬ সালের জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হয়, যার ফলে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়গুলি পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা  ব্যাপক বিক্ষোভ শুরু করে। তেহরান, মাশহাদ এবং অন্যান্য শহরে বিক্ষোভ চলছে, যার ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য আক্রমণের আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই এই পরামর্শ জারি করেছে ভারত। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে তা ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এই আশঙ্কাতেই দূতাবাসের তরফে “অবিলম্বে ইরান ত্যাগ”-এর কড়া পরামর্শ জারি করা হয়েছে বলে কূটনৈতিক মহলের মত।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন