spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাCPI(M): ফের কেচ্ছা সিপিএমে! নারীঘটিত অভিযোগে 'ইন্দ্র' পতন সিপিএমে

CPI(M): ফের কেচ্ছা সিপিএমে! নারীঘটিত অভিযোগে ‘ইন্দ্র’ পতন সিপিএমে

ইন্দ্রজিৎ সিটুর অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি চাকরি প্রার্থী মঞ্চেরও সমন্বয়ক ছিলেন। আগে পার্টির যুব সংগঠন ডিওয়াইএফআই করতেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্য সিপিএমের আরেক তরুণ নেতাকে বহিষ্কার করা হল মহিলা ঘটিত অভিযোগে। রাজ্য কমিটির ওই সদস্যের নাম ইন্দ্রজিৎ ঘোষ। শুক্রবার আলিমুদ্দিন পার্টির রাজ্য কমিটির বৈঠকে যখন ওই নেতাকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তখন বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ।

আরও পড়ুনঃ সন্ত্রাসে মিলায় বাংলাদেশ-পাকিস্তান! জঙ্গি হাদির জানাজা শেষে সংসদ ভবনে হামলার চেষ্টা মৌলবাদীদের

বৈঠকে সেলিম জানান, দলের তদন্ত কমিটিতে যে অভিযোগ জমা পড়েছিল, তার ভিত্তিতে সেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি) বহিষ্কারের সুপারিশ করেছে। সিটু নেতা ছিলেন ইন্দ্রজিৎ।

কলকাতা জেলা পার্টির কোটায় তিনি গত রাজ্য সম্মেলনে কমিটির সদস্য হয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত অসদাচরণ সামনে আসে। ইন্দ্রজিৎ সিটুর অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি চাকরি প্রার্থী মঞ্চেরও সমন্বয়ক ছিলেন। আগে পার্টির যুব সংগঠন ডিওয়াইএফআই করতেন।

আরও পড়ুনঃ দরজায় তালা, পেট্রল ঢেলে আগুন! বাংলাদেশে উন্মত্ত হিংসায় পুড়ে মৃত্যু ৭ বছরের শিশুর

প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর পর মহিলাঘটিত কেলেঙ্কারির অভিযোগে বহিষ্কৃত হলেন সিটু নেতা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের বিরুদ্ধে বেলঘরিয়ার এক তরুণী সিপিএম (CPIM) কর্মীর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন ইন্দ্রজিৎ।

অভিযোগকারিণীর বাবা ও মা-ও পার্টির সদস্য। চাকরি প্রার্থীদের আন্দোলনে সিপিএমের মুখ হিসাবে হাজির থাকা ইন্দ্রজিতের বহিষ্কারের ঘটনায় পার্টির মান নেমে যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।

এই মুহূর্তে

আরও পড়ুন