spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeকলকাতাKolkata Metro: বড় পরিবর্তন কলকাতা মেট্রোতে! পরিষেবায় কাটছাঁট

Kolkata Metro: বড় পরিবর্তন কলকাতা মেট্রোতে! পরিষেবায় কাটছাঁট

সূত্রের খবর, ওই দিন পরিষেবার সূচি বদলের সম্ভাবনা কম।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দোলের দিন সকালে মেট্রোযাত্রীদের জন্য থাকছে বড় পরিবর্তন। কলকাতা মেট্রো জানিয়েছে, আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে শহরের কোনও মেট্রো লাইনে সকালবেলায় পরিষেবা পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ হামলা করার কথা ছিল আমেরিকার, কিন্তু হামলা করল ইজরায়েল! ফের যুদ্ধ পরিস্থিতি মধ্য প্রাচ্যে

আগামী ৩ মার্চ অর্থাৎ মঙ্গলবার দোল। সেই উপলক্ষে মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। দোলের পরের দিন, অর্থাৎ হোলির দিনের মেট্রো পরিষেবায় কোনও বদল হবে কি না, তা নিয়ে এখনও তাঁরা কিছু জানাননি। সূত্রের খবর, ওই দিন পরিষেবার সূচি বদলের সম্ভাবনা কম।

গ্রিন লাইনেও পরিষেবায় কাটছাঁট। দোলের দিন এই লাইনেও দুপুর থেকেই মেট্রো চলবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুপুর ২টোর পর এই লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে সময়সূচি এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বিকেলের মধ্যে বিস্তারিত সূচি জানিয়ে দেওয়া হবে। শেষ পরিষেবার সূচিতে কোনও বদল হবে না বলেই মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর।

গত বছরও দোলের দিন দুপুর ২টোর পর থেকে পরিষেবা পাওয়া গিয়েছিল ব্লু এবং গ্রিন লাইনে। এ বারও একই ছবি দেখা যাবে। যদিও গত বছর অরেঞ্জ এবং পার্পেল লাইনে দোলের দিন কোনও মেট্রো চলেনি। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এ বছরও ওই দুই লাইনে মেট্রো চলার সম্ভাবনা কম। তবে মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ হুড়োহুড়ি করবেন না; ঠাণ্ডা মাথায় দেখে নিন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না, প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা; নীচে…

কোন কোন লাইনে পরিবর্তন?
ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর)
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ)
অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)
পার্পেল লাইন (জোকা-মাঝেরহাট)
সব ক’টি লাইনেই সকালে মেট্রো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

কখন থেকে চলবে মেট্রো?
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, উত্তর–দক্ষিণ শাখা তথা ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। গ্রিন লাইনেও একই নিয়ম প্রযোজ্য হবে, দুই প্রান্তিক স্টেশন থেকেই দুপুরের পর পরিষেবা শুরু হবে। যদিও নির্দিষ্ট সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিকেলের মধ্যে বিস্তারিত সময়সূচি জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

এই মুহূর্তে

আরও পড়ুন