Friday, 10 April, 2026
10 April
Homeআন্তর্জাতিক নিউজIran: ‘এক্ষুণি চলে আসুন’; ভারতীয়দের জন্য জারি হল সতর্কতা

Iran: ‘এক্ষুণি চলে আসুন’; ভারতীয়দের জন্য জারি হল সতর্কতা

যুদ্ধ থামছে, তবুও ভারতীয়দের সতর্ক করল দূতাবাস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যুদ্ধ থামছে, তবুও ভারতীয়দের সতর্ক করল দূতাবাস। ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইরানে এখনও যে সকল ভারতীয়রা এখনও বসবাস করছেন, তাদের দ্রুত দেশ ছেড়ে চলে আসতে বলা হল। হঠাৎ কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে, সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘ঐতিহাসিক জয়’ দেখছে ইরান; দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা, হু হু করে দাম কমল জ্বালানি তেলের

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে অ্যাডভাইসরিতে বলা হয়েছে, “৭ এপ্রিলের অ্যাডভাইসরি ও সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলা হচ্ছে ইরানে এখনও যে সকল ভারতীয়রা বসবাস করছেন, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে অবিলম্বে ইরান ছেড়ে চলে আসতে। দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে, তাদের দেওয়া রুট ব্যবহার করে ইরান থেকে বেরিয়ে আসুন।”

আরও পড়ুনঃ ন্যাটো ভাঙনের হুমকি; ট্রাম্প কি পশ্চিমা সিকিউরিটি ভেঙে দিচ্ছেন, আর ভারত কি সেই ফাঁক দখল করতে প্রস্তুত?

দূতাবাসের তরফে ভারতীয়দের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন দূতাবাসের সঙ্গে আগে পরামর্শ না করে, কোনওভাবেই আন্তর্জাতিক স্থল সীমান্তে না যান। এর আগে গতকালই ভারতীয় দূতাবাসের তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল যে ৪৮ ঘণ্টা যে যেখানে রয়েছেন, সেখানেই যেন থাকেন। আজও অ্যাডভাইসরি জারি করে বলা হয়েছে যে সমস্ত ইলেকট্রিক, মিলিটারি সামগ্রী যন্ত্র যেন এড়িয়ে চলা হয়। বহুতলের উপরের তলগুলিকেও এড়িয়ে যেতে বলা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন