তারাদের দেশে পাড়ি দিলেন প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপনসাধন বসু। ওরফে টুটু বসু। হ্যাঁ, বিশ্বাস করা কঠিন হলেও এটাই সত্যি। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার গভীর রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাগান রত্ন। গত সোমবার থেকেই যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন মোহনবাগানের এই প্রাক্তন সভাপতি। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। পরবর্তীতে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী নিশিথ প্রামাণিক।
আরও পড়ুনঃ শ্রীঘরে সুজিত, সিঁদুরে মেঘ দেখছেন অরূপও
এছাড়াও ছিলেন কল্যাণ চৌবে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছিল টুটু বসুর চিকিৎসার জন্য হাসপাতালে তৈরি করা হয়েছে চিকিৎসকদের বিশেষ মেডিকেল টিম। কিন্তু মঙ্গলবার রাতের মধ্যেই সবশেষ। এই সংবাদ সামনে আসার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়া মহলে। হিসেব অনুযায়ী দেখলে গত ১৯৯১ সালে প্রথমবারের মতো সবুজ-মেরুনের সচিব নির্বাচিত হয়েছিলেন টুটু বসু। পরবর্তীতে প্রেসিডেন্ট পদে ও আসীন হওয়া। তাঁর তত্ত্বাবধানে একের পর এক চমকের সাক্ষী থেকেছে আপামর বাগান জনতা।
আরও পড়ুনঃ প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়
দাপুটে বিদেশি ফুটবলারদের সই করানোর পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের সঙ্গে বাগানের সম্পর্ক স্থাপন। এই প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করেছিলেন এই সাবেক কর্তা। তাঁর অবদান মাথায় রেখেই গত বছরের জুলাইয়ে ‘মোহনবাগান রত্নে’ সম্মানিত করা হয়েছিল টুটু বসুকে। সেই সম্মান পেয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছিল বাগানের এই অভিভাবককে। কিন্তু সেসব এখন সাদা-কালো স্মৃতি।


