Thursday, 16 July, 2026
16 July
Homeআবহাওয়াWeather: শুভ রথযাত্রা; জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে বাড়বে...

Weather: শুভ রথযাত্রা; জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি!

আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার শক্তি। সকলের রথযাত্রা হোক আনন্দময়, নিরাপদ ও শুভ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রথের চাকা যেমন এগিয়ে নিয়ে যায় শুভর পথে, তেমনি আপনাদের জীবনও এগিয়ে যাক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির আলোয়। বঙ্গবার্তা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের প্রতিটি দিন হোক আনন্দময়, নিরাপদ ও মঙ্গলময়। আজ রথযাত্রার দিন আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির কথা মাথায় রেখে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখুন।

রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গের একাধিক ঐতিহ্যবাহী রথযাত্রা কেন্দ্রের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হলো।

আরও পড়ুনঃ বদলের বাংলায় রথের বদলে ট্রাম যাত্রা করবেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা

বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে রাজ্যের অধিকাংশ এলাকায় দিনভর দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দুপুর থেকে বিকেল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই রথযাত্রায় অংশগ্রহণকারী সকল ভক্ত ও দর্শনার্থীদের আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করার অনুরোধ রইল।

বিশেষ পূর্বাভাস

কলকাতা (ইসকন): সকাল হালকা বৃষ্টি, দুপুরে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা কম।

হুগলি (মাহেশ): সকাল হালকা বৃষ্টি, দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সন্ধ্যার পর আবহাওয়ার কিছুটা উন্নতি।

পূর্ব মেদিনীপুর (মহিষাদল): সকাল ও দুপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, সন্ধ্যার পর বৃষ্টি কিছুটা কমতে পারে।

হুগলি (গুপ্তিপাড়া): দিনের প্রথমভাগে হালকা বৃষ্টি, দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা।

নদীয়া (মায়াপুর): দুপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা কমবে।

দীঘা: দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে সকাল, দুপুর ও রাতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

বাঁকুড়া (বিষ্ণুপুর): বিকেল ও রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওড়া (আন্দুল): দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি, সন্ধ্যার পর বৃষ্টি কমলেও রাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

জলপাইগুড়ি (ময়নাগুড়ি): হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

আরও পড়ুনঃ শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন; বদলের বাংলায় প্রথম পুজো, পুজো মণ্ডপে প্রথমবার পি সি সরকারের ম্যাজিক দেখবে কলকাতা

সতর্কতা

সঙ্গে অবশ্যই ছাতা বা রেইনকোট রাখুন।

বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না।

রথযাত্রার ভিড়ে ভেজা ও পিচ্ছিল রাস্তায় সতর্কভাবে চলাচল করুন।

স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন।

আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের এগিয়ে চলার শক্তি। সকলের রথযাত্রা হোক আনন্দময়, নিরাপদ ও শুভ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন