Tuesday, 28 April, 2026
28 April
Homeদক্ষিণবঙ্গMadan Mitra: মদনের আইনশৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ! ‘থানা উঠিয়ে দেব’, মদন মিত্রের...

Madan Mitra: মদনের আইনশৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ! ‘থানা উঠিয়ে দেব’, মদন মিত্রের মন্তব্যে শোরগোল

বিরোধীদের দাবি, এটি শুধু প্রশাসনের প্রতি অসম্মান নয়, বরং আইনশৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কামারহাটি বিধানসভা কেন্দ্রের শেষ দিনের প্রচারে উত্তেজনার পারদ চড়ল তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের মন্তব্যকে ঘিরে। নির্বাচনের আগে রাজনৈতিক আবহ এমনিতেই তপ্ত, তার মধ্যেই প্রকাশ্যে এক পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ বুথে দাদাগিরি রুখতে নজিরবিহীন ব্যবস্থা? এই ৩ নম্বরে ফোন করলেই আসবে কেন্দ্রীয় বাহিনী!

প্রচারের মঞ্চ থেকে মদন মিত্র অভিযোগ করেন, এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা নির্বিঘ্নে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার চালাচ্ছেন। অথচ তৃণমূল কর্মীদের ক্ষেত্রে প্রশাসন বাধা দিচ্ছে বলে তাঁর দাবি। তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি খুনি না ডাকাত? কেন আমাদের সঙ্গে এই আচরণ করা হচ্ছে?” তাঁর এই মন্তব্যে স্পষ্ট অসন্তোষ প্রকাশ পায় প্রশাসনের ভূমিকা নিয়ে।

আরও পড়ুনঃ রাম থেকে মা কালী; বাংলায় ‘পরিবর্তন’ ডাক দিয়ে BJP-র নিজেদের যে ভাবে পরিবর্তনের চেষ্টা করল

মদন মিত্রের অভিযোগ, ভোটের আগে একতরফাভাবে বিরোধী দলকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা উচিত, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তাঁর কথায়, “ওরা বাইক নিয়ে ঘুরছে, প্রচার করছে, কেউ আটকাচ্ছে না। আর আমরা বেরোলেই বাধা দেওয়া হচ্ছে। এটা চলতে পারে না।” তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি বলেন, “এগুলো আমাদের সঙ্গে করতে বারণ করবেন। ৫ তারিখের পর ওরা চলে যাবে। তারপর থানা উঠিয়ে ফেলে দেব।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদের দাবি, এটি শুধু প্রশাসনের প্রতি অসম্মান নয়, বরং আইনশৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ

এই মুহূর্তে

আরও পড়ুন