আজ অমাবস্যায় শনি জয়ন্তীর এক মহাসুযোগ! আপনার জন্মকুণ্ডলীতে কি শনি দোষ আছে? জেনে নিন কীভাবে বড়ঠাকুরের কৃপা নজরে আসবেন? কালকের পুণ্য়তিথি মিস করবেন না। জেনে নিন কালকের পূজা বিধি।
আরও পড়ুনঃ আজ ফলহারিণী অমাবস্যা; মায়ের আরাধনায় হাতে নাতে মিলবে ফল!
আজ শনিবার, ১৬ মে, অমাবস্য়া তিথি শনিদেবের জন্মদিবস। এই বছর অমাবস্যা ও শনিবারের সংযোগ আলাদা মাত্রা দিয়েছে। অত্য়ন্ত গুরুত্বপূর্ণ এই দিন হিন্দুধর্মালম্বীদের কাছে পুণ্য়লাভের এক মহাসুযোগ। শনিদেবের আর্শীবাদ লাভ ও জন্মকুণ্ডলীতে শনি দোষ থাকলে তা প্রশমিত করা যেতে পারে।
শনিদেব ন্য়ায়ের দেবতা। তিনি কর্মফল প্রদান করেন। যারা শনির সাড়ে সাতি, ধাইয়া বা মহাদশার মধ্য়ে আছেন তারা যদি শনি জয়ন্তীতে শনিদেবকে সর্ষের তেল ও কালো তিল অর্পণ করতে পারেন তবে দোষ কেটে যাবে। সেই সঙ্গে ওম শান শনাইশ্চরায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। কাছাকাছি কোনও শনি মন্দির না থাকলে, শিবলিঙ্গের পুজো করুন। শিবলিঙ্গে কালো সর্ষের তেল ও কালো তিল অর্পন করুন ।
আরও পড়ুনঃ জল্পনার অবসান; দ্বীপের নীচে মিলল বিশাল ‘গোপন’ কাঠামোর হদিশ, বারমুডা ট্রায়াঙ্গল রহস্যের সমাধান!
শনি তার নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করে সরাসরি গতিতে গোচর করছে, ফলে শাশ রাজ যোগল তৈরি হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই বিশেষ যোগ বহু বছর পর পর আসে। এক্ষেত্রেও প্রায় ৫০০ বছর পর তৈরি হচ্ছে এই যোগ। কাল শনিদেবের পুজো করলে আর্থিক সমৃদ্ধি, কর্মে উন্নতি, মানসিক শান্তি সব পাবেন।
অমাবস্যা তিথি: ১৬ মে ভোর ৫.১১ মিনিটে শুরু হয়ে গভীর রাতে ১.৩০ মিনিটে শেষ হবে। এই দিনে সৌভাগ্য যোগ সকাল ১০.২৬ পর্যন্ত স্থায়ী হবে তারপর শোভন যোগ শুরু হবে।


