Tuesday, 6 October, 2026
6 October
Homeদক্ষিণবঙ্গWB Election: মোতায়েন ৭১ কোম্পানি বাহিনী; রেজিনগর ও নন্দীগ্রামে হাইভোল্টেজ উপনির্বাচন আজ

WB Election: মোতায়েন ৭১ কোম্পানি বাহিনী; রেজিনগর ও নন্দীগ্রামে হাইভোল্টেজ উপনির্বাচন আজ

উপনির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই নজিরবিহীন কড়া পদক্ষেপ বলে জানা গেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ মেদিনীপুর ও মুর্শিদাবাদ প্রতিনিধি:

মঙ্গলবার সকাল থেকেই চরম রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হলো। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ পর্ব চলবে বিকেল ৬টা পর্যন্ত। দুই কেন্দ্রের মোট ৫৯৭টি বুথে ভাগ্য পরীক্ষা হতে চলেছে একাধিক হেভিওয়েট ও নির্দল প্রার্থীর। ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

সোমবার সকাল থেকেই দুই কেন্দ্রের ডিসিআরসি (DCRC) সেন্টারগুলিতে দেখা গেছে ভোটকর্মীদের ব্যাপক ব্যস্ততা। প্রয়োজনীয় ইভিএম, ভিভিপ্যাট ও নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে কড়া নিরাপত্তায় বুথগুলির উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা।

আরও পড়ুনঃ যৌথমঞ্চের ডাক রাহুলের, তবু কংগ্রেস-সিজেপি দ্বন্দ্ব? ‘সংবিধানের ঠিকাদার’, কটাক্ষ দীপকের

বুথ সংখ্যা, নিরাপত্তার কড়াকড়ি ও ভোট-চিত্র

দুই কেন্দ্রের মধ্যে হাইভোল্টেজ নন্দীগ্রামকে নিয়ে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো:

তথ্য ও বৈশিষ্ট্য নন্দীগ্রাম কেন্দ্র রেজিনগর কেন্দ্র
মোট বুথ সংখ্যা ৩১৫টি ২৮২টি
মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ৩৭ কোম্পানি ৩৪ কোম্পানি
স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৯টি (বিশেষ নজরদারি) কড়া নিরাপত্তা ব্যবস্থা
মোট ভোটার সংখ্যা ২,৬৬,৪১৯ জন ২,৫৭,৬৫৭ জন
ভোটারদের লিঙ্গভিত্তিক অনুপাত পুরুষ: ১,৩৮,৯৫৫ | মহিলা: ১,২৭,৪৬৩ | তৃতীয় লিঙ্গ: ১ পুরুষ: ১,৩৫,০১৪ | মহিলা: ১,২২,৬৩৮ | তৃতীয় লিঙ্গ: ৫

ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে বিরোধী দলগুলির টানা অভিযোগের প্রেক্ষিতে নন্দীগ্রাম থানার ওসি (OC) অজয় কুমার মিশ্রকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই নজিরবিহীন কড়া পদক্ষেপ বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সর্বসম্মত না হলে পুরো SIR বাতিল; কেন্দ্র ও কমিশনকে সুপ্রিম কোর্টের ১ সপ্তাহের আল্টিমেটাম

ভোটের রাজনৈতিক গুরুত্ব ও ফল প্রকাশ

নন্দীগ্রামে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসন ছেড়ে দেওয়া এবং রেজিনগরে হুমায়ুন কবীরের আসন ফাঁকা করার পর এই উপনির্বাচন রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত মর্যাদার লড়াই। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথের বিরুদ্ধে ব্যাক করা কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এবং তৃণমূলের একাংশের সমর্থিত প্রার্থীর মধ্যে জোর লড়াই চলছে। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে একাধিক রাজনৈতিক শিবিরের উপস্থিতিতে বহমুখী লড়াইয়ের প্রহর গুনছে সাধারণ মানুষ।

আজ সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ পর্ব মেটার পর সমস্ত ইভিএম সিল করে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে স্ট্রং রুমে রাখা হবে। আগামী ৯ অক্টোবর ঘোষিত হবে এই দুই হাইভোল্টেজ কেন্দ্রের উপনির্বাচনের চূড়ান্ত ফলাফল।

এই মুহূর্তে

আরও পড়ুন