spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeকলকাতাMamata Banerjee: আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মান; মমতাকে ডি-লিট প্রদান ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের

Mamata Banerjee: আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মান; মমতাকে ডি-লিট প্রদান ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের

এশিয়ার প্রথম কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট প্রদান করল ওয়াকামা ইউনিভার্সিটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

আবার আন্তর্জাতিক স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিকতার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে দিল ডি’লিট উপাধি।

আরও পড়ুনঃ দুটো পেয়ারা নিন না!’ মুখে হাসি, হাতে ঝুড়ি গড়িয়াহাটের ফুটপাতে একাকী লড়াই বৃদ্ধর

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন জাপানি প্রতিনিধিদলের সদস্যরা। রাজ্যের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, প্রশাসনিক কর্তারা— সকলে ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জাপান খুবই সুন্দর দেশ। ওখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা, কাজের সংস্কৃতি— অনেক কিছু শেখার আছে আমাদের।”

জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের একাধিক বৈঠক হওয়ার কথা— শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, যৌথ গবেষণা, এমনকি বাণিজ্যিক সম্পর্ক প্রসারের ক্ষেত্রেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ SIR সংক্রান্ত ৬৫টি অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়— বাংলার ভাবমূর্তিরও উজ্জ্বল প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, “এই সম্মান রাজ্যের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেবে।”

ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে তাই এদিনের মুহূর্তটি যেন কেবল এক রাজনৈতিক নেত্রীর নয়, বাংলার মুখ, বাংলার সংস্কৃতি, আর এক দৃঢ় নারী নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।

এই মুহূর্তে

আরও পড়ুন