Monday, 25 May, 2026
25 May
HomeকলকাতাC Voter Survey: মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অমলিন; বাম বাড়লে রাম...

C Voter Survey: মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অমলিন; বাম বাড়লে রাম কমবে, একপেশে হবে না ছাব্বিশের লড়াই

বিরোধী হাওয়ার মধ্যেও তৃণমূল সুবিধাজনক অবস্থানে রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উনিশ-একুশ-চব্বিশের ধারা বজায় রেখে ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও বাংলার রাশ কি তৃণমূলের হাতেই থাকতে চলেছে? সমীক্ষা সংস্থা সি ভোটারের সাম্প্রতিকতম পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।

সমীক্ষায় বলা হচ্ছে, ২৯৪ আসনের বিধানসভায় ১৮৪ থেকে ১৯৪টি আসন পেয়ে টানা চতুর্থবার সরকারে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে, প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন। বাম-কংগ্রেস বা অন্যান্য ছোট দলগুলি এই লড়াইয়ে এখনও পর্যন্ত প্রান্তিক শক্তি হিসেবেই চিহ্নিত।

আরও পড়ুনঃ পালাবদলের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট; বঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সন্ধিক্ষণে!

রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অমলিন। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৮.৫ শতাংশ মানুষ মমতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের প্রথম পছন্দ বলে জানিয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জনপ্রিয়তায় অনেকটাই পিছিয়ে, তাঁর পক্ষে রায় দিয়েছেন ৩৩.৪ শতাংশ মানুষ। ভোট শতাংশের হিসেবেও তৃণমূল (৪১.৯%) বিজেপির (৩৪.৯%) থেকে বেশ খানিকটা এগিয়ে। এমনকি ৩৬.৫ শতাংশ মানুষ বর্তমান তৃণমূল বিধায়কদের ওপরই আস্থা রাখার কথা বলেছেন।

Matrize-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন২৯৪, ম্যাজিক ফিগার১৪৮
তৃণমূল১৪০১৬০
বিজেপি১৩০১৫০
অন্যান্য১৬

Matrize-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন২৯৪, ম্যাজিক ফিগার১৪৮
তৃণমূল৪৩%
বিজেপি৪১%
অন্যান্য১৬%

তৃণমূল সরকারের কাজকে ‘খুব ভাল’ বা ‘ভাল’ বলছেন ৪৩.৩ শতাংশ মানুষ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। প্রায় ২০.৬ শতাংশ মানুষ সরকারের কাজকে ‘খুব খারাপ’ এবং ১৮.৩ শতাংশ ‘খারাপ’ বলে চিহ্নিত করেছেন। ধর্মীয় ও জাতিগত নিরিখে জনমতের এই বিভাজন স্পষ্ট। মুসলিম ভোটারদের ৪৪.২ শতাংশ মমতা সরকারের কাজে অত্যন্ত সন্তুষ্ট হলেও, উচ্চবর্ণের হিন্দু ও তফশিলি জনজাতিভুক্ত ভোটারদের বড় একটি অংশ (২৬.৬%) প্রশাসনের ওপর ক্ষুব্ধ।

Chanakya Strategies-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন২৯৪
তৃণমূল১৫৫১৬৫
বিজেপি১১০১১৫
অন্যান্য১৪

Chanakya Strategies-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন – ২৯৪, ম্যাজিক ফিগার – ১৪৮
তৃণমূল৪৫৪৭%
বিজেপি৪০৪২%
অন্যান্য১২১৬%

এ বারের নির্বাচনে ভোটারদের মনে সবচেয়ে বেশি কাঁটা হয়ে বিঁধছে বেকারত্ব (৩৭.২%)। এর পরেই রয়েছে আরজি কর কাণ্ড-পরবর্তী আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তার প্রশ্ন (১৫.৯%)। এ ছাড়াও মূল্যবৃদ্ধি (১০.৫%) এবং দুর্নীতি (১০.৩%) বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যজনকভাবে, মুসলিম ভোটারদের কাছে বেকারত্বের চেয়েও এসআইআর (SIR) সংক্রান্ত বিষয়গুলি বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Vote-Vibe-News18-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য আসন)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন২৯৪
তৃণমূল১৫৯১৬৯
বিজেপি১২০১৩০
অন্যান্য

Vote-Vibe-News18-এর ওপিনিয়ন পোল (সম্ভাব্য ভোট শতাংশ)

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬মোট আসন২৯৪, ম্যাজিক ফিগার১৪৮
তৃণমূল৪৪%
বিজেপি৪০%
বাম%
কংগ্রেস%
বলতে পারব না%
এখনও ঠিক করেনি%

বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও বিজেপির অন্দরে বেশ কিছু ফাটল জনমত সমীক্ষায় ধরা পড়েছে। ১৯.৯ শতাংশ মানুষ মনে করছেন, দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্বই বিজেপির সবচেয়ে বড় দুর্বলতা। এছাড়া সুযোগ্য রাজ্য নেতৃত্বের অভাব (১৭.২%) এবং বাংলার সংস্কৃতি বুঝতে না পারার অভিযোগও (১২.৫%) গেরুয়া শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতি; রাজ্যের ১০০% বুথে ওয়েব কাস্টিং

একুশের নির্বাচনে ২২০টি আসন পেয়ে বিশাল জয় হাসিল করেছিল তৃণমূল। বর্তমান সমীক্ষার ফল বলছে, বিরোধী হাওয়ার মধ্যেও তৃণমূল সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে বেকারত্ব ও নারী নিরাপত্তার মতো সংবেদনশীল ইস্যুতে মানুষের ক্ষোভ এবং বিজেপির সাংগঠনিক লড়াই— সব মিলিয়ে ছাব্বিশের লড়াই মোটেও একপেশে হবে না।

এই মুহূর্তে

আরও পড়ুন