Saturday, 23 May, 2026
23 May
HomeকলকাতাTMC: নিজে হেঁটে শ্মশানে যাওয়া 'মৃত' কাউন্সিলর সহ বহু তৃণমূল নেতা গ্রেফতার...

TMC: নিজে হেঁটে শ্মশানে যাওয়া ‘মৃত’ কাউন্সিলর সহ বহু তৃণমূল নেতা গ্রেফতার রাজ্য জুড়ে

বৃহস্পতিবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা ও কর্মীকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের ধরপাকড় অব্যাহত। বৃহস্পতিবারও উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের সঙ্গে যুক্ত কয়েকজন নেতা ও কর্মীকে। অভিযোগের তালিকায় রয়েছে তোলাবাজি, কাটমানি, জমি দখল, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র রাখা এবং ভোট-পরবর্তী হিংসা।

আরও পড়ুনঃ নিস্তব্ধ সবংয়ের প্রাক্তন মন্ত্রীর বাড়ি, ‘নিখোঁজ’ মানস ভূঁইয়া

এসআইআর চলাকালীন নিজে শ্মশানে চলে গিয়েছিলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। খসড়া তালিকায় তাঁকে মৃত বলে দেখানো হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই শ্মশানে গিয়েছিলেন। সেই সূর্যকে পুলিশ গ্রেপ্তার করেছে পুরনো একটি মারধরের মামলায়। সূর্য ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একই মামলায় আরও তিন তৃণমূল নেতাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ২০২৫ সালের ২৮ মে ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সূর্য দে ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

এদিকে বৃহস্পতিবার সল্টলেক সিটি সেন্টার এলাকা থেকে তোলাবাজির অভিযোগে দুই তৃণমূল কর্মী সৌমিক দাস ও বিজয় রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিধাননগর পুরনিগমের এক মেয়র পারিষদের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হত। আর সেই তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল এই তৃণমূল কর্মীরা। এর আগে বুধবার সল্টলেক থেকে গ্রেপ্তার হয়েছিলেন সল্টলেকের বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দার।

এদিকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল সরকারকে গ্রেপ্তার করল পুলিশ। জেলায় প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত কমলের বিরুদ্ধে জমি বিক্রির জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল। এদিকে হিলি অঞ্চলের তৃণমূল নেতা কৌশিক মাহাতো এবং তাঁর দুই সহযোগী দিবাকর দাস এবং মাসদুর রহমানও গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে বদলি ও পদোন্নতির নিলাম; সিন্ডিকেটের কব্জায় ভবানীভবন!

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আবাস যোজনার টাকায় কাটমানি নেওয়ার অভিযোগে রুপোমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল তর। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল নেতা মহম্মদ জাহাঙ্গির এবং তাঁর দুই সঙ্গীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে বলে দাবি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভোট-পরবর্তী হিংসার মামলায় ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর এবং সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্রকেও গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ক্যানিংয়ে বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগে তৃণমূল যুব সভাপতি অরিত্র বসুর গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এছাড়া সন্দেশখালি, অশোকনগর, বনগাঁ ও হাবড়াতেও তৃণমূলের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন