Friday, 16 October, 2026
16 October
Homeদক্ষিণবঙ্গHooghly: ষষ্ঠীর সকালে কামারকুণ্ডু স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ; প্রায় এক ঘন্টা দাড়িয়ে...

Hooghly: ষষ্ঠীর সকালে কামারকুণ্ডু স্টেশনে তুমুল যাত্রী বিক্ষোভ; প্রায় এক ঘন্টা দাড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস

আপ ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছালে ক্ষুব্ধ যাত্রীরা সেটিও আটকে দেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, হুগলি:
মহাষষ্ঠীর সকালেই রেলে চরম বিশৃঙ্খলা ও দুর্ভোগের শিকার হলেন দূরপাল্লার যাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে ক্ষুব্ধ যাত্রীদের তুমুল বিক্ষোভ ও রেল অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা আটকে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন লেট এবং কোচের অভ্যন্তরে বেহাল ও অস্বাস্থ্যকর পরিবেশকে কেন্দ্র করে উৎসবের সকালে তীব্র উত্তেজনা ছড়ায় কামারকুণ্ডু স্টেশন চত্বরে।

আরও পড়ুনঃ  ‘যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবে ভারত’, বেফাঁস মন্তব্য করে চরম বিতর্কে বিজেপির সভাপতি

রেল সূত্রে জানা গিয়েছে, আপ ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে মারাত্মক দেরিতে চলছিল। গতকাল বিকেলে কামারকুণ্ডু স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ট্রেনটি শেষ পর্যন্ত শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ সেখানে এসে পৌঁছায়। এরপর স্টেশনে ট্রেনটিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় ধৈর্য হারান যাত্রীরা। ক্ষোভে ফেটে পড়ে তাঁরা রেললাইনের ওপর নেমে আসেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তেই আপ ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছালে ক্ষুব্ধ যাত্রীরা সেটিও আটকে দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও আরপিএফ জওয়ানরা। দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীদের বুঝিয়ে শান্ত করার পর অবরোধ ওঠে। অবশেষে সকাল ৮টা নাগাদ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস এবং তার ঠিক চার মিনিট পর ৮টা ৪ মিনিটে হাওড়া-গয়া বন্দে ভারত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বিবেক এক্সপ্রেস জোনে ঢোকার সময় থেকেই নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছিল। কামারকুণ্ডুতে ট্রেনটি দাঁড়ালে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন, তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফোন করে প্রাণনাশের হুমকি ও প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ! চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে

এদিকে, এই চরম অব্যবস্থার জেরে পুজোয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা মাঝপথেই বাতিল করতে বাধ্য হয় একটি পরিবার। ডানকুনি থেকে এনজিপি (NJP) যাওয়ার জন্য ওই ট্রেনের এস-৪ (S-4) কোচে তাঁদের রিজার্ভেশন টিকিট ছিল। কিন্তু ট্রেনের ভেতরের চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে অতিষ্ঠ হয়ে তাঁরা কামারকুণ্ডু স্টেশনেই নেমে পড়েন এবং পুজোয় ঘুরতে যাওয়ার সাধ ত্যাগ করে বাড়ি ফিরে যান। এই বিষয়ে প্রশ্ন করা হলে সিপিআরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন