Tuesday, 24 March, 2026
24 March
Homeউত্তরবঙ্গSiliguri: বিনাশকালে বুদ্ধিনাশ! মেজাজ হারালেন মেয়র গৌতম

Siliguri: বিনাশকালে বুদ্ধিনাশ! মেজাজ হারালেন মেয়র গৌতম

গতকালের এই ঘটনা আবার গৌতম দেবের মেজাজ নিয়ে প্রশ্ন তুলে দিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়ে  মেজাজ হারিয়ে ফেললেন মেয়র গৌতম দেব। আজকে মিলন পল্লীতে  প্রচার করতে গিয়ে গৌতম দেবকে ঘিরে প্রশ্ন করেন ওই এলাকার মহিলারা, জল নিয়ে কেন এত সমস্যা? কেন জল ঠিকমতো আসছে না? এই নিয়ে একের পর এক প্রশ্ন বানের মুখে পড়তে হয় গৌতম দেব কে, তখনই মেজাজ হারিয়ে ফেলেন গৌতম দেব।

আরও পড়ুনঃ “গালগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দিতে পারে, তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না”, বললেন শতরূপ

আপনি “রঙিন চশমা খুলে ফেলুন” গাড়ি ভাড়া করে উন্নয়ন কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেব। গৌতম দেব পাল্টা উত্তর দেন, তখনই গৌতম দেবের সাথে থাকা তৃণমূল কংগ্রেস সমর্থকেরা তাকে সরিয়ে ফেলেন। গত বিধানসভাতেও এই ধরনের বিতর্ক গৌতম দেবকে অস্বস্তিতে ফেলেছিল। এবার বেশ ভালো মেজাজে ছিলেন গৌতম দেব।

আরও পড়ুনঃ আরও শক্তিশালী ইরান, যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প

গতকালের এই ঘটনা আবার গৌতম দেবের মেজাজ নিয়ে প্রশ্ন তুলে দিল। বিধানসভা ভোট আসতে  বেশ কয়েকটা দিন বাকি মাত্র, এরই মধ্যে গৌতম দেবের মেজাজ হারানোকে ভালো চোখে দেখছেন না কেউ। এত পরিশ্রম করে যদি শেষ পর্যন্ত সবকিছু জলে চলে যায় তার জন্য কিন্তু দায়ী থাকবেন গৌতম দেবই, ইতিমধ্যেই তার আচরণ দলকে অনেক অস্বস্তিতে ফেলে দিয়েছে। গতকালের এই ঘটনা আবার নতুন করে তৃণমূল কংগ্রেসকে শিলিগুড়ির মাটিতে যে অস্বস্তিতে ফেলবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন