spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeআবহাওয়াWeather: ভোট বাংলায় আছরে পরতে চলেছে ‘মিনি কালবৈশাখী’!

Weather: ভোট বাংলায় আছরে পরতে চলেছে ‘মিনি কালবৈশাখী’!

শহরের নিচু এলাকায় সাময়িক যানজট এবং কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বসন্তের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে অকাল বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা আপাতত শান্ত থাকলেও, জেলাগুলিতে ধেয়ে আসছে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া।

আরও পড়ুনঃ মেগা লড়াই ভবানিপুরে, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২১ মার্চ পর্যন্ত আবহাওয়া উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৫ ও ১৬ মার্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতি সপ্তাহজুড়েই বিক্ষিপ্তভাবে চলবে।

আরও পড়ুনঃ ‘শহিদ’ তামান্নার মা’কে প্রার্থী করল CPIM, বামফ্রন্টের তালিকায় দীপ্সিতা, বিকাশরা

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা: বইতে পারে ‘থান্ডারস্কোয়াল’

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে।  পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার এই তীব্রতা আরও বাড়বে। বীরভূম, হুগলি এবং দুই বর্ধমানে ঘণ্টায় ৫০-৭০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বীরভূমের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

১৭ মার্চের পর তীব্রতা কিছুটা কমলেও, বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত ২১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ফলে ফসলের ক্ষতি হতে পারে। শহরের নিচু এলাকায় সাময়িক যানজট এবং কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন