spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
HomeখেলাMohun Bagan: গোলশূন্য ড্র; অ্যাওয়ে ম্যাচে আটকে গেল বাগান ব্রিগেড

Mohun Bagan: গোলশূন্য ড্র; অ্যাওয়ে ম্যাচে আটকে গেল বাগান ব্রিগেড

গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। অযথা পয়েন্ট নষ্ট করল বাগান ব্রিগেড।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

টানা ৪ ম্যাচে অনবদ্য জয়। চলতি মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে নারীদের সম্মানে গোলাপি জার্সিতে ঘরের মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। প্রথম অ্যাওয়ে ম্যাচে আটকে গেল সবুজ মেরুন। কান্তিরাভা স্টেডিয়ামে একের পর এক গোলের সুবর্ণ সুযোগ এলেও গোলের দেখা পাওয়া গেল না। বেঙ্গালুরু এফসি হোক বা মোহনবাগান, দু দলই গোলের খাতা খুলতে ব্যর্থ। গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। অযথা পয়েন্ট নষ্ট করল বাগান ব্রিগেড।

আরও পড়ুনঃ তৃণমূল এখনও অভিযোগই করল না! অথচ রাতেই পথে সজল

ম্যাচের প্রথম থেকেই আক্রমণে যায় মোহনবাগান। বেঙ্গালুরুর রক্ষণভাগকে বেশ কয়েক বার পরাস্ত করতে গিয়েও করতে পারল না পালতোলা নৌকা। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস – একেবারে শক্তিশালী আক্রমণ ভাগ বাগানের। যে কোনও কঠিন প্রতিপক্ষও ভয় পাবে এমন রক্ষণভাগ দেখে। কিন্তু এ কি হল সের্জিও লোবারার দলের। গত ৪ ম্যাচে কমপক্ষে ২ টি হলেও যে দল গোল করেছে, সেই দল বেঙ্গালুরুর কাছে আটকে গেল! এক ম্যাচে তো আবার ৫ গোলও করেছে বাগান ব্রিগেড।

আরও পড়ুনঃ মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ইরানের

কান্তিরাভায় মোহনবাগানের জার্সিতে শততম ম্যাচ ছিল দিমিত্রি পেত্রাতোসের। এর সুবাদে বিশেষ টিফোও নামায় কলকাতা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে বাগান সমর্থকরা। কিন্তু আদরের দিমির পা থেকে একটি গোলও দেখতে পেলেন না তাঁরা। ৮৩ মিনিটের মাথায় ওয়ান ইস্টু ওয়ান মিস করেন দিমি। পরিবর্ত হিসেবে জেসন কামিংসকে নামান বাহান কোচ সের্জিও লোবারা। কিন্তু তাতেও চিত্রটা একই থেকে গেল। একাধিক গোলের সুযোগ এসেও সবই যেন হাতছাড়া হল। স্কোরলাইন ০-০।

এই মুহূর্তে

আরও পড়ুন