Friday, 10 April, 2026
10 April
Homeলাইফ-স্টাইলLife Style: সকালের ঘুম: আপনার পুরুষত্বের ‘নীরব ঘাতক’ নয় তো?

Life Style: সকালের ঘুম: আপনার পুরুষত্বের ‘নীরব ঘাতক’ নয় তো?

মনে রাখবেন, সিংহ শিকার করে ভোরে, শেয়াল নয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য ওঠার পর যখন পুরো পৃথিবী কর্মব্যস্ত, আপনি কি তখনো কম্বলের নিচে ‘আরেকটু’ ঘুমের বিলাসিতায় মগ্ন? এই অভ্যাসটি আপনার ব্যক্তিত্ব, শরীর এবং সাফল্যের জন্য কতটা ভয়াবহ হতে পারে, তা কি ভেবে দেখেছেন?

আরও পড়ুনঃ সোশাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস? মাথা ঠান্ডা রেখে প্রথমেই করুন এই কাজ

কেন সকালের ঘুমকে পুরুষত্বের শত্রু বলা হয়? 

শরীরের প্রধান পুরুষ হরমোন টেস্টোস্টেরন (Testosterone) লেভেল সবচেয়ে বেশি থাকে ভোরে। গবেষণায় দেখা গেছে, যারা ভোরে জেগে শারীরিক বা মানসিক পরিশ্রম শুরু করে, তাদের স্ট্যামিনা ও এনার্জি লেভেল অন্যদের চেয়ে বহুগুণ বেশি থাকে। পক্ষান্তরে, দেরি করে ঘুম থেকে ওঠা শরীরে কর্টিসল (মানসিক চাপের হরমোন) বাড়িয়ে দেয়, যা আপনাকে দিনভর অলস ও খিটখিটে করে রাখে।

কেন এটি আপনার জন্য জরুরি?

১. পৌরুষের প্রতীক শৃঙ্খলা: যে পুরুষ নিজের ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার জীবন নিয়ন্ত্রণ করবে কীভাবে?

২. মানসিক দৃঢ়তা: ভোরের স্তব্ধতায় কাজ শুরু করা আপনার ফোকাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ায়।

৩. সফলতা: বিজ্ঞান বলছে প্রোডাক্টিভিটি, চাবিকাঠিই ভোরের ওই কয়েক ঘণ্টা।

আরও পড়ুনঃ ‘৭৭৭ ফর্মুলা’! একঘেয়েমি কাটাতে ম্যাজিক দাওয়াই

বিছানার মোহ ত্যাগ করে ভোরে জায়নামাজ বা কাজের টেবিলে নিজেকে দাঁড় করানোই হলো প্রকৃত পুরুষত্বের পরিচয়। মনে রাখবেন, সিংহ শিকার করে ভোরে, শেয়াল নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন