হাওড়া রেলস্টেশন দেশের অন্যতম ব্যস্ত ও প্রাচীন রেলস্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দোল ও হোলির মতো উৎসবের সময় স্টেশনে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। তাই এবছপর দোল ও হোলি উপলক্ষে হাওড়া রেলওয়ে স্টেশনে বিশেষ ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ “খামেনেই আর বেঁচে নেই”- বিস্ফোরক দাবি নেতানিয়াহুর
রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের পুরনো কমপ্লেক্সে প্ল্যাটফর্ম ৮ ও ৯-এর মাঝের ওল্ড ক্যাব রোড ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।
এই সময় ওই রোডকে অস্থায়ী ‘হোল্ডিং এরিয়া’ হিসেবে ব্যবহার করা হবে। ফরসোর রোড থেকে আসা ওয়ান-ওয়ে রুটটি এই কয়েকদিন যাত্রীদের জন্য অপেক্ষার স্থান হিসেবে খোলা থাকবে।
যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য ব্যক্তিগত গাড়ি ও ট্যাক্সি চলাচলের জন্য কেবল নিউ ক্যাব রোড খোলা থাকবে। হাওড়া স্টেশনে প্রতিদিন ৪৫০টির বেশি লোকাল ট্রেন এবং ১০০টির বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে। দোল ও হোলির সময় কিছু ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে।
রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩ মার্চ, মঙ্গলবার হাওড়ায় মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু রুটে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে ও কিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ ট্রেন চালিয়ে ভিড় সামলানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।









