Tuesday, 14 July, 2026
14 July
Homeআন্তর্জাতিক নিউজUSA: আর ছাড় নয়, এবার শুধুই ‘মার’; ‘যুদ্ধে’র ঘোষণা ট্রাম্পের

USA: আর ছাড় নয়, এবার শুধুই ‘মার’; ‘যুদ্ধে’র ঘোষণা ট্রাম্পের

ইরানের বন্দর শহর আব্বাস, বুশেহরসহ দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশাহর ও আবাদানে ভয়াবহ হামলা চালানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে এখন ‘মার’ নীতিতে বিশ্বাসী আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের বন্দর শহর আব্বাস, বুশেহরসহ দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশাহর ও আবাদানে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলার পেছনে হরমুজ প্রণালীতে হামলা ও শান্তিচুক্তি ভঙ্গের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ অন্তরীক্ষে ৮ মাস! মহাকাশে ফের ঝলমলে ভারতের নাম

ট্রাম্পের কংগ্রেসে পাঠানো নোটিসে বলা হয়েছে, মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতির স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, মার্কিন সশস্ত্র বাহিনী আমেরিকা ও তার মিত্রদের উপর কোনও হামলা প্রতিরোধ নিশ্চিত করবে।

আরও পড়ুনঃ ‘বীস সাল বাদ’! তিলোত্তমায় তসলিমা

বিশেষজ্ঞরা ট্রাম্পের এই ঘোষণাকে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা হিসেবেও দেখছেন। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরানি সংঘাতের অবস্থা আরও জটিল হয়ে উঠেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন