spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeআন্তর্জাতিক নিউজSyria: শুরু Operation Hawk eye; থামছেন না ডোনাল্ড ট্রাম্প

Syria: শুরু Operation Hawk eye; থামছেন না ডোনাল্ড ট্রাম্প

ভেনেজ়ুয়েলার পর এবার সিরিয়ায় অভিযান চালালেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

থামছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার পর এবার সিরিয়ায় অভিযান চালালেন। মধ্য রাতে সিরিয়ায় একাধিক হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ইসলামিক স্টেটের সন্ত্রাসী গোষ্ঠীর উপরে অভিযান চালানো হয়েছে। ডিসেম্বরের পর আবার জানুয়ারিতে হামলা চালাল আমেরিকা।

আরও পড়ুনঃ ‘আমি কী একবার মানিকদাকে দেখার সুযোগ পেতে পারি?’ বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্র শিল্পী

গত ডিসেম্বরেই আমেরিকা সিরিয়ার উপরে অভিযান চালিয়েছিল। গত ১৩ ডিসেম্বরের অভিযানে দুইজন আমেরিকান সেনা ও একজন অনুবাদকের মৃত্যু হয়েছিল।

অভিযানের নাম দেওয়া হয়েছিল, অপারেশন হক আই। সেই অভিযানই আরেকবার চালানো হল। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড বিবৃতি দিয়ে বলেছে, “সিরিয়া জুড়ে যে আইসিস গোষ্ঠী রয়েছে, তাদের উপরে এই অভিযান চালানো হয়েছে।

 

তবে এই অভিযানে কতজন আইসিস জঙ্গিকে খতম করা হয়েছে, তা বলা হয়নি আমেরিকার বিবৃতিতে। মার্কিন সেনা জানিয়েছে, তাদের এক বাহিনী সাহায্য করেছে এই অভিযানে।

আরও পড়ুনঃ আজব কাণ্ড! পুলিশের চোখ কপালে; রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরে

তবে তা সিরিয়ার সেনা নাকি অন্য কেউ, তা স্পষ্ট করে জানায়নি। পেন্টাগনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বর্তমানে সিরিয়ায় এক হাজারেরও বেশি মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়।  গত ২০২৪ সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। বিদ্রোহী গোষ্ঠীর আহমেদ আল সারাহ সেই পদে বসেন। নতুন সিরিয়া সরকার আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে আইসিসের বিরুদ্ধে অভিযান চালাতে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন