Sunday, 31 May, 2026
31 May
Homeদক্ষিণবঙ্গMadan Mitra: অভিষেক-কাণ্ডে হুমকির জন্য! তালা ভেঙে মদনের বাড়িতে ঢুকল পুলিশ

Madan Mitra: অভিষেক-কাণ্ডে হুমকির জন্য! তালা ভেঙে মদনের বাড়িতে ঢুকল পুলিশ

যে জমির উপরে মদনের ওই বাড়িটি রয়েছে, সেটা আদতে নাকি কেন্দ্রীয় সংস্থার। কীভাবে ওই জমিতে ওই বাড়ি তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে পুলিশি অভিযান চলল। সূত্রের খবর, রবিবার দুপুরে ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে মদনের বাড়িতে আসে পুলিশ। তবে সেইসময় ওই বাড়িটি বন্ধ ছিলেন। বাইরে থেকে দেওয়া ছিল তালা। সেই তালা ভেঙেই ভিতরে পুলিশ অফিসাররা ঢোকেন। এক ঘণ্টার মতো চলে তল্লাশি। তবে কী কারণে সেই তল্লাশি চালানো হয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মদন দাবি করেছেন যে কেন পুলিশি অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেননি। যিনি পুলিশি অভিযানের সময় ওই বাড়িতে ছিলেন না।

আরও পড়ুনঃ মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন রক্তাক্ত কল্যাণ; চরম উত্তেজনা

তবে সেই তল্লাশি অভিযানের কারণ নিয়ে দুটি ভিন্ন তত্ত্ব উঠে আসছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, শনিবার সোনারপুরে গিয়ে যখন হেনস্থার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন রাস্তায় নামেন মদন। মিছিল করে প্রতিবাদ করেন। পুলিশ পায়ে না ধরলে বেলঘরিয়া অচল করার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ ওঠে মদনের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে কেউটে! সোনারপুরে অভিষেককে মারের পিছনে তৃনমূলেরই হাত! এবার শুরু ধড়পাকড়

অপর মহলের তরফে দাবি করা হয়েছে, যে জমির উপরে মদনের ওই বাড়িটি রয়েছে, সেটা আদতে নাকি কেন্দ্রীয় সংস্থার। কীভাবে ওই জমিতে ওই বাড়ি তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে বাড়িতে মদন মাঝেমধ্যে আসেন বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। তবে ঠিক কোন কারণে পুলিশের অভিযান চলেছে মদনের বাড়িতে, তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন