Friday, 17 April, 2026
17 April
HomeদেশRahul Gandhi: রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ! ‘ভোট চুরি’র পরে আরেক...

Rahul Gandhi: রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ! ‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিজেপি-ও

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া X-এ এমন শব্দবন্ধ ব্যবহার করলেন রাহুল, যা ঘিরে তৈরি হয়েছে ঘোরতর বিতর্ক৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ‘ভোটচুরি’ ক্যাম্পেনের দ্বিতীয় দফার অভিযোগ যুক্তি, পাল্টা যুক্তি ঘিরে রীতিমতো জমে উঠেছে কেন্দ্রীয় রাজনীতি৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া X-এ এমন শব্দবন্ধ ব্যবহার করলেন রাহুল, যা ঘিরে তৈরি হয়েছে ঘোরতর বিতর্ক৷ পাল্টা জোড়াল জবাব এসেছে শাসকদল বিজেপির কাছ থেকে৷

বৃহস্পতিবার রাহুল গান্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দেশের যুব, দেশের ছাত্রছাত্রী, দেশের Gen Z, সংবিধানকে বাঁচাবে, লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোটচুরি বন্ধ করবে৷ আমি ওঁদের পাশে সবসময় রয়েছি৷ জয় হিন্দ৷’

আরও পড়ুনঃ নৃশংসভাবে মারধর বিজেপি কর্মীকে; ‘তৃণমূল দুষ্কৃতী’-রা পাহারা দিচ্ছিল যাতে হাসপাতালে না যায়

এই পোস্টের ‘Gen Z’ শব্দবন্ধটাই তৈরি করেছে মূল বিতর্ক৷ সম্প্রতি পড়শি দেশ নেপালে Gen Z-র বিক্ষোভে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সে দেশের সরকার৷ এসেছে Gen Z-র পছন্দের অন্তর্বর্তী সরকার৷ বাংলাদেশেও যুব বিক্ষোভের গদি হারাতে হয়েছিল শেখ হাসিনাকে৷ বিজেপির দাবি, সেই কথা টেনেই আসলে ‘উস্কানি’ দিতে চাইছেন রাহুল৷

রাহুলের এদিনের পোস্টের বিরুদ্ধে বিজেপির নিশিকান্ত দুবে পাল্টা লেখেন, ‘Gen Z পরিবারতন্ত্রের বিরোধিতা করে, Gen Z কেন নেহরু জি, ইন্দিরা জি, রাজীব জি সনিয়া জির পরে রাহুল জিকে সহ্য করবে?’

নিশিকান্ত লেখেন, ‘ Gen Z দুর্নীতি বিরোধী৷ তারা তোমাদের কেন তাড়াবে না৷’ তিনি লেখেন, ‘Gen Z বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র, নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে, ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র করবে না কেন? ওরা আসছে বলে, দেশ ছাড়ার জন্য তৈরি হও৷’’

আরও পড়ুনঃ সরকারি আইনজীবীর রহস্যমৃত্যু, রাঙাপানি থেকে দেহ উদ্ধার

ভোট চুরির অভিযোগ আনার প্রথম দফার পরে সম্প্রতি বেঙ্গালুরুতে দ্বিতীয় দফা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাহুল৷ কংগ্রেস যাতকে অভিহিত করছে, ‘হাইড্রোজেন বোমা’ বলে৷

রাহুলের দ্বিতীয় অভিযোগ, সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। তাঁর দাবি, টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে। অথচ, যাঁর নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাঁদের কেউই জানেন না সে ব্যাপারে।

এই মুহূর্তে

আরও পড়ুন