Tuesday, 28 April, 2026
28 April
Homeউত্তরবঙ্গSiliguri: সরকারি আইনজীবীর রহস্যমৃত্যু, রাঙাপানি থেকে দেহ উদ্ধার

Siliguri: সরকারি আইনজীবীর রহস্যমৃত্যু, রাঙাপানি থেকে দেহ উদ্ধার

পক্সো আদালতের সরকারি আইনজীবীও ছিলেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আইনজীবীর রহস্যমৃত্যু হল। মৃতের নাম অরুণ মিশ্র। তিনি শিলিগুড়ি মহকুমা আদালতের আইনজীবী। পক্সো আদালতের সরকারি আইনজীবীও ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টা নাগাদ রাঙাপানির ভতনজোতের কাছে রেললাইন থেকে তাঁর দলা পাকানো দেহ উদ্ধার হয়।

আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষের শিকার! ভারতীয় যুবককে গুলি মার্কিন পুলিশের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জিআরপি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশকর্মীরা। মৃতের পরিবারের লোকেরাও ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুনঃ পাখির চোখ দুর্গাপুজো, দেবীপক্ষে বাংলায় ৩০০ সভা-সমাবেশের পরিকল্পনা সংঘের

ঘটনাকে ঘিরে রহস্য দানা বাঁধছে। রেল সূত্রের খবর, এদিন পদাতিক এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। লোকোপাইলট ও গার্ড একই কথা জানিয়েছেন। ট্রেনে কাটা পড়ে অরুণের মৃত্যু হয়েছে। প্রাথমিক অনুমান, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য ওই আইনজীবী আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন