সর্বনিম্ন তাপমাত্রার পাঁচ ডিগ্রী পতনে দোলের দিন সকালে হঠাৎ করেই হালকা ঠান্ডার শিরশিরানি । ফাল্গুন মাসের প্রত্যাশিত পরিচিত ছবিতে বসন্ত জাগ্রত দ্বারে ভাববেন না । কারণ সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩৩ ডিগ্রির ঘরে । আগামী দুই তিন দিনে তা আরও বাড়বে । আজ হোলিতেও গরমের ঝাপটার পূর্বাভাস থাকবে । তবে ভোরের দিকে হালকা ঠান্ডার রেশ ভালোই মালুম হয়েছে ৷ এরই মাঝে বৃষ্টি আসার কথাও শুনিয়েছেন আবহাওয়াবিদরা ।
আরও পড়ুনঃ হরমুজ সঙ্কটে ভারতের পাশে ভারতবন্ধু রাশিয়া
সপ্তাহান্তে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাড়তে থাকা সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে স্বস্তির খবর বলা যায় । উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না । দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে । সমুদ্র পৃষ্ঠ থেকে 00.09 কিলোমিটার উচ্চতায় বায়ুস্তরের উচ্চস্তরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যা উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত । এর পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ।
পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী রবি এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আজ বুধবার ৪ মার্চ দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় ঘন কুয়াশা হতে পারে । পরবর্তী ছ’দিনের জন্য আবহাওয়ার কোনও সতর্কতা নেই । পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে ।
আরও পড়ুনঃ ৫-১২ মার্চ পর্যন্ত IAF-এর বড় এক্সারসাইজ; জারি NOTAM
দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে । সোমবার থেকে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে । দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে বৃষ্টি হতে পারে ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২0.0১ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.0৯ ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.0১ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 00.0৮ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ২৬ এবং সর্বোচ্চ ৮১ শতাংশ ।









