spot_img
Saturday, 7 February, 2026
7 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজLahore Blast: পর পর বিস্ফোরণ, সাতসকালে কেঁপে উঠল লাহোর! প্রাণভয়ে ঘরের বাইরে...

Lahore Blast: পর পর বিস্ফোরণ, সাতসকালে কেঁপে উঠল লাহোর! প্রাণভয়ে ঘরের বাইরে স্থানীয়রা, ড্রোনের মাধ্যমে ‘হামলা’ বলে অনুমান

স্থানীয় সূত্রে খবর, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে পর পর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদমাধ্যম জিও নিউজ় এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ, তা অবশ্য স্পষ্ট নয়। তবে পাকিস্তান পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রস্তুতির আড়ালেই প্রত্যাঘাতের কৌশল! ‘মক্‌ ড্রিল’ নিয়ে প্রচার কি তবে অপারেশন সিঁদুরেরই অংশ ছিল

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দগুলি শোনা যায়। ধোঁয়ার কুন্ডলী দেখা যায় অনেক দূর পর্যন্ত। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, স্থানীয়দের একাংশ বাড়ি থেকে বেরিয়ে দৌড়চ্ছেন। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি বঙ্গবার্তা)

যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে বলে পাক সংবাদমাধ্যমের দাবি, তার অনতিদূরেই রয়েছে লাহোরের সেনাঘাঁটি। ইতিমধ্যেই করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ হলে জিনিসের দাম বাড়বে? বৃহস্পতিতেই বৈঠকে মমতা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি।

এই মুহূর্তে

আরও পড়ুন