প্রকৃতির রুদ্ররূপ কি এবার সত্যিই দেখতে চলেছে বঙ্গবাসী? পরিবর্তন হতে পারে প্রত্যাশার থেকেও বড়। দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত!
আরও পড়ুনঃ “শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”
দীঘার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামী সময়ে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ৪৮–৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার অবনতি হতে পারে। মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে ভারী থেকে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ আত্মারাম খাঁচা ছাড়া যাত্রীদের! স্বাধীনতা দিবসে এসপ্লানেড মেট্রো স্টেশনে বিষাক্ত সাপ
উপকূলবর্তী জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলেও এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। তুলনামূলকভাবে নদীয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে প্রভাব কম থাকার সম্ভাবনা। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। সঙ্গে থাকুন এবং সতর্ক থাকুন।


