Friday, 17 April, 2026
17 April
Homeউত্তরবঙ্গSiliguri: জয়ী হলেই শিলিগুড়ি পূর্ণাঙ্গ জেলা! প্রতিশ্রুতি গৌতমের

Siliguri: জয়ী হলেই শিলিগুড়ি পূর্ণাঙ্গ জেলা! প্রতিশ্রুতি গৌতমের

গৌতম দেব জানান, শিলিগুড়ির সামগ্রিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোটের ময়দানে নেমেই বড়সড় চমক । জয়ী হলে শিলিগুড়িকে পূর্ণাঙ্গ জেলা করার প্রতিশ্রুতি দিলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব । শুধু প্রশাসনিক রদবদল নয়, তাঁর লক্ষ্য, একটি আধুনিক, বিশ্বমানের শহর গড়ে তোলা ।

নিজের অঙ্গীকারপত্র প্রকাশ করে গৌতম দেব জানান, শিলিগুড়ির সামগ্রিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য । রাস্তা, নিকাশি, বাজার থেকে শুরু করে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান, সবই রয়েছে তাঁর পরিকল্পনায় । পাশাপাশি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ও সীমানা বাড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি ।

আরও পড়ুনঃ মানুষের পকেটে টান; ভারত এখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি!

তবে রাজনৈতিক মহলের মতে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিশ্রুতি হল, শিলিগুড়িকে আলাদা জেলা করার অঙ্গীকার । দীর্ঘদিন ধরেই এই দাবি তুলে আন্দোলন হয়েছে । কমিশনারেট গঠনের পর শহর সংলগ্ন চারটি ব্লক নিয়ে নতুন জেলা গঠনের দাবি আরও জোরালো হয় । বর্তমানে প্রশাসনিক কাজের জন্য কখনও দার্জিলিং, কখনও জলপাইগুড়ি ছুটতে হয় বাসিন্দাদের । সেই ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ বলে দাবি তৃণমূলের ।

এদিকে, রাজ্যে ক্ষমতায় এলে সাতটি নতুন জেলা তৈরির আশ্বাস ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই তালিকায় শিলিগুড়িকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠিয়েছেন গৌতম দেব, যা দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিও পেয়েছে বলে দাবি ।

শুধু জেলা গঠনই নয়, শহরের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি । পানীয় জলের সমস্যা মেটানো, সরকারি জমিতে বসবাসকারীদের পাট্টা প্রদান, কাওয়াখালিতে সব সরকারি দফতর নিয়ে গিয়ে ‘অফিস পাড়া’ তৈরি, এসবই রয়েছে তাঁর রূপরেখায় । এছাড়া ডাম্পিং গ্রাউন্ডে সবুজায়ন, বিধান মার্কেটের সংস্কার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং ১০০ কোটি টাকার ব্যয়ে ১০০ বেডের ক্যানসার হাসপাতাল তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন

আরও পড়ুনঃ ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত! ৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের!

তবে শহরবাসীর কাছে সবচেয়ে বড় স্বস্তির প্রতিশ্রুতি, যানজট সমস্যার স্থায়ী সমাধান । গৌতম দেবের দাবি, এর জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ব্লু-প্রিন্ট ।

গৌতম দেবের কথায়, “বিধায়ক হতে পারলেই এই কাজগুলো বাস্তবায়ন করব । শিলিগুড়িকে আলাদা জেলা করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালোভাবে আবেদন জানাব । আমার স্বপ্ন, এই শহরকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে আগামী প্রজন্ম গর্ব করতে পারে ।” এখন দেখার, ভোটের আগে এই ‘ইস্তাহার‘ প্রতিশ্রুতি, ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে ।

এই মুহূর্তে

আরও পড়ুন