Friday, 17 April, 2026
17 April
Homeউত্তরবঙ্গSiliguri: উত্তপ্ত শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ! ভেস্তে গেলো বিএলওদের প্রশিক্ষণ

Siliguri: উত্তপ্ত শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ! ভেস্তে গেলো বিএলওদের প্রশিক্ষণ

প্রশিক্ষণ শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে ভেস্তে যায় শিবির।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষ হতেই নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। এবার বিএলওদের অনলাইনে এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করতে হবে। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে একটি প্রশিক্ষণ শিবিরে নির্বাচন কমিশনের তরফে বিএলওদের এই নির্দেশ দিতেই উত্তপ্ত হয়ে উঠল প্রেক্ষাগৃহ। প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে বিএলওরা বিক্ষোভে ফেটে পড়েন। কার্যত ভেস্তে যায় প্রশিক্ষণ। বিএলওদের অভিযোগ, জোর করে নতুন নতুন নির্দেশিকা জারি করে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে কমিশন।

আরও পড়ুনঃ কিডনি দান করেছেন বাবাকে, লালুকন্যা সেই রোহিণীই সব সম্পর্ক ছিন্ন করলেন পরিবারের সঙ্গে! ভরাডুবিতে ঘর ভাঙছে তেজস্বীর

জানা গিয়েছে, এদিন দীনবন্ধু মঞ্চে বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। এই শিবিরে যোগ দিয়েছিলেন শিলিগুড়ি মহকুমার দুই শতাধিক বিএলও। এদিন প্রশিক্ষণ শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যে ভেস্তে যায় শিবির। বিএলওদের বক্তব্য, প্রথমে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। ভোটারদের বুঝিয়ে দিতে হবে, কী করে এস আই আরের ফর্ম ফিলাপ করতে হবে। পরে সেগুলো বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করতে হবে। এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষের পথে। এরমধ্যেই চলে এসেছে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা। কমিশনের নতুন নির্দেশ, এবার ভোটারদের অনলাইনেও এসআইআরের ফর্ম ফিলাপের কাজ করতে হবে বিএলওদের।

বিএলওরা জানান, বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম বিলির পাশাপাশি তাঁদের স্কুলও করতে হচ্ছে। ভোটারদের বোঝাতে হচ্ছে ফর্ম পূরণ নিয়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ফলে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যহত হচ্ছে। নতুন করে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা পালন করা সম্ভব নয়। যে কাজ তাঁদের আগে দেওয়া হয়েছিল, সেটাই করে উঠতে পারছেন না। তাছাড়া, অনলাইনে ফর্ম ফিলাপ করার মতো তাঁদের কাছে উন্নত মানের মোবাইল ফোন নেই।

আরও পড়ুনঃ মিষ্টি বিতরণ করতে গিয়ে বিপদে পড়লেন দিনহাটার বিজেপি নেতা, আটক করল দিনহাটা পুলিশ

এদিন প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিএলওরা। তাঁরা প্রশিক্ষণ নিতে অস্বীকার করেন। ভেস্তে যায় প্রশিক্ষণ। পরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সভাকক্ষ ছেড়ে চলে যান।

যদিও নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয়েছে, বিএলওদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন