Saturday, 11 July, 2026
11 July
HomeকলকাতাKolkata Police: ৪৮ ঘণ্টার মধ্যেই বদলি সিঁথি থানার মহিলা ওসি

Kolkata Police: ৪৮ ঘণ্টার মধ্যেই বদলি সিঁথি থানার মহিলা ওসি

পুলিশের গুঞ্জনে জানা যায়, শাসকদলের এক বিধায়কের সঙ্গে চামেলির বিরোধই এই ত্বরিত বদলির পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা পুলিশের ইনস্পেক্টর চামেলি মুখোপাধ্যায়কে সিঁথি থানার ওসি পদে দায়িত্ব নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩ জন ইনস্পেক্টরের বদলির নির্দেশ দিয়েছিলেন নগরপাল অজয় নন্দ, কিন্তু চামেলির দ্রুত অপসারণ নতুন জল্পনার সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ ভোল বদলাচ্ছে ডানকুনির! লাক্স কোজ়ির দ্বিতীয় ইউনিটের শিলান্যাস; বঙ্গে বিরাট শিল্প সম্ভাবনা

নারী ক্ষমতায়নের বার্তা দিয়ে সিঁথি ও সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয়েছিল চামেলি মুখোপাধ্যায় ও রূপা সিংহকে। ২০১০ সালের পর ১৬ বছরে প্রথমবার মহিলা অফিসার থানার দায়িত্ব পেলেও, চামেলিকে সিঁথি থেকে সরিয়ে তাঁর পুরনো পোস্টিং উল্টোডাঙা মহিলা থানায় পাঠানো হয়েছে। তাঁর জায়গায় আমহার্স্ট স্ট্রিট মহিলা থানার ওসি শৃঙ্খলা শর্মাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ গৌতম OUT ‘জিরো টলারেন্স’ নীতি IN শিলিগুড়ি পৌরনিগমমের! এসএফ রোডে অবৈধ নির্মাণে চলল বুলডোজার

পুলিশের গুঞ্জনে জানা যায়, শাসকদলের এক বিধায়কের সঙ্গে চামেলির বিরোধই এই ত্বরিত বদলির পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে। গিরিশ পার্ক থানায় অতিরিক্ত ওসি থাকাকালীন ওই বিধায়কের সঙ্গে সংঘাতের খবর পাওয়া গেছে। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের একাংশ মনে করেন, চামেলি অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে এবং ১২টি থানায় কাজ করার বিরল অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই তাঁকে যোগ্যতার প্রমাণ দেয়ার সুযোগ না দিয়ে সরিয়ে দেওয়ায় বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন