Tuesday, 24 March, 2026
24 March
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: ‘স্লো পয়জ়ন হয়েছিল…’, খুন হয়েছেন খালেদা?

Bangladesh: ‘স্লো পয়জ়ন হয়েছিল…’, খুন হয়েছেন খালেদা?

কীভাবে হতে পারে ষড়যন্ত্র? বাংলাদেশের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট ঘোষণা, ছেলে বাংলাদেশে! সেই সময় খালেদা জিয়াকে খুনের চেষ্টা? সর্বোপরি তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য ছিলেন পুত্রবধূ জুবেইদা রহমান। তারপরেও কীভাবে হতে পারে ষড়যন্ত্র? বাংলাদেশের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলি। গত ৩০ ডিসেম্বর প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু আজ হঠাৎ এই চর্চা কেন?

আরও পড়ুনঃ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুণ্যার্থীদের, আমহার্স্ট স্ট্রিটের শ্যামাসুন্দরী মন্দিরে ব্যাপক বিশৃঙ্খলা

চর্চা তৈরি হয়েছে একটি ইঙ্গিত ঘিরে। বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত গাফিলতি’ আনা হয়েছে বলে অভিযোগ তুললেন চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক-চিকিৎসক এফএম সিদ্দিকী। তিনি বলেন, ‘ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।’

বস্তুত, ঢাকার মেডিক্যাল বিশ্ববিদ্যালয় একটি সরকারি প্রতিষ্ঠান। যা অন্তর্বর্তী সরকার নিয়ন্ত্রণাধীন। খালেদার জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান আপাতত সেই মেডিক্যাল কলেজের চিকিৎসকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে।

আরও পড়ুনঃ  ‘এক চাকার মোটরবাইক’! উত্তর কলকাতার হেদুয়ায় জমজমাট বিজ্ঞান মেলা

এমনকি এক্ষেত্রে ‘স্লো পয়েজিনিং’ তত্ত্বকেও ইঙ্গিতে সিলমোহর দিয়ে সিদ্দিকী বলেন, ‘মেথোট্রেক্সেট সেই ওষুধ, যা তাঁর ফ্যাটি লিভার অসুখ বাড়িয়েছিল এবং সেটাকে সিরোসিসে পরিণত করেছিল। এই প্রেক্ষাপটে এটা তাঁর লিভারের জন্য় স্লো পয়জন ছিল।’

এরপরেই তিনি বলেন, ‘লিভারের দ্রুত অবনতির মাধ্যমে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হল। এটি একটি ইচ্ছাকৃত অবহেলা। যা অমার্জনীয় অপরাধের সমান। এটি তাঁকে হত্যার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়াও, ডায়াবেটিস এবং আর্থ্রাটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ মেডিক্যাল বোর্ডের কাছে রয়েছে।’

এই মুহূর্তে

আরও পড়ুন