Sunday, 27 September, 2026
27 September
Homeআন্তর্জাতিক নিউজPhilippines: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স; মাত্রা ৬.৪

Philippines: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স; মাত্রা ৬.৪

পরিস্থিতি এবং সম্ভাব্য আফটারশকের ওপর নজর রাখছে প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ এবং সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

আরও পড়ুনঃ শিলিগুড়ি পুলিশকে ‘সাবধানবাণী’ মন্ত্রী শঙ্কর ঘোষের

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, শুক্রবারের এই জোরালো ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৯ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মিন্ডানাও দ্বীপের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হলেও, বিভিন্ন জায়গায় এর তীব্রতা ছিল আলাদা। কম্পন টের পেতেই আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

আরও পড়ুনঃ দফায় দফায় ধস; ১০ নম্বর জাতীয় সড়কে রুট বদল

তবে এই জোরালো ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত সেদেশে কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি, উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আপাতত কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। পরিস্থিতি এবং সম্ভাব্য আফটারশকের ওপর নজর রাখছে প্রশাসন।

এই মুহূর্তে

আরও পড়ুন