Monday, 23 March, 2026
23 March
HomeকলকাতাMamata Abhishek: সিঙ্গুরে সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল; আচমকাই দিল্লি...

Mamata Abhishek: সিঙ্গুরে সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল; আচমকাই দিল্লি চলো বাতিল মমতা-অভিষেকের

কেন আজ সফর বাতিল করলেন, তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ, বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরে সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল। সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু দিল্লি সফরে যাচ্ছেন তাঁরা এমনই খবর সূত্রের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মমতা বুধবার দিল্লি পৌঁছে কেন্দ্রের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুনঃ বড় আর্থিক সিদ্ধান্ত! ভোটের মুখে ADB-থেকে ২৫০০ কোটি ঋণ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

এই সফরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার পাশাপাশি আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করার প্রক্রিয়া সম্পর্কিত বৈঠক ছিল। তবে হঠাৎ করে সফর বাতিলের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, তাঁদের সফর আগামী বৃহস্পতিবারে স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন। এর আগে মমতার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। মূলত, অর্থনীতি, রাজ্য-বিষয়ক কেন্দ্রীয় প্রকল্প এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য মমতা দিল্লি যাচ্ছিলেন। তবে এখন সফরটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রথম চেষ্টায় রানওয়েতে নামতে পারেনি! চক্কর কেটে ফের চেষ্টার সময় পড়ল আছড়ে, শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারায় অজিতের বিমান?

যদিও মমতা-অভিষেক কেন আজ সফর বাতিল করলেন, তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। তবে একাধিক সূত্রে খবর পাওয়া গেছে, সম্প্রতি মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিবিদ অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার পর DGCA (Directorate General of Civil Aviation) সমস্ত ভিআইপি চাটার্ড ফ্লাইটের কার্যক্রম স্থগিত করেছে। এই নিরাপত্তা নির্দেশনার প্রেক্ষিতে মমতা-অভিষেকের দিল্লি সফরও স্থগিত করা হয়েছে।

রাজ্যের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের সূত্রে খবর, মমতা-অভিষেক আজ কলকাতায় থাকবেন এবং আগামীকাল বৃহস্পতিবার সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর দিল্লি সফর করবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন