Saturday, 17 October, 2026
17 October
HomeকলকাতাRG Kar Case: হাই কোর্টের নির্দেশ খারিজ! সন্দীপকে জামিন দিল সুপ্রিম কোর্ট;...

RG Kar Case: হাই কোর্টের নির্দেশ খারিজ! সন্দীপকে জামিন দিল সুপ্রিম কোর্ট; ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার

আশঙ্কা থেকে যাচ্ছে, তাঁকে আবার পুরনো ক্ষমতায় বা সরকারি চাকরিতে ফিরিয়ে আনার চেষ্টা হবে কি না এবং চত্বরে থ্রেট কালচার ফের সক্রিয় হবে কি না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি, কলকাতা:


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ায় ধীরগতির কথা বিবেচনা করে শুক্রবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বরলের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। ইতিপূর্বে কলকাতা হাই কোর্ট তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ।

আরও পড়ুনঃ বাড়ি থেকে বেরিয়েই আটক দিপকে; নেহা বোরাকেও আটক করল দিল্লি পুলিশ

দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করার পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। তবে সন্দীপের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তুলে ধরেন যে, মামলায় মোট ১৪৭ জন সাক্ষীর মধ্যে এ যাবৎ মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এই দীর্ঘসূত্রিতাকেই জামিনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে আদালত। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষ আগেই জামিন পেয়েছিলেন।

আরজি কর কাণ্ডের পর প্রকাশ্যে আসা আর্থিক দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের পাশাপাশি ইডি-ও মামলা দায়ের করে। ইডি-র অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ বিভিন্ন ঠিকাদার ও তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের অ্যাকাউন্টে পরিকল্পিতভাবে সরানো হয়েছিল। তবে ইডি এই মামলায় সন্দীপকে নিজেদের হেফাজতে নেয়নি এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা চার্জশিট জমা দেয়। ফলে সিবিআইয়ের মামলায় শীর্ষ আদালতের এই রায়ের পর সন্দীপের জেলমুক্তির সম্ভাবনা অত্যন্ত জোরালো হলো।

তবে এই জামিনের নির্দেশের পর চরম অসন্তোষ তৈরি হয়েছে নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্যাতিতার বাবা বলেন, সিবিআই যে একটি অপদার্থ সংস্থা, তা আরও একবার প্রমাণিত হলো। তিনি আরও জানান, বিচার না পেলে সিবিআইয়ের সমালোচনা করা ছাড়া তাঁদের কাছে আর কোনো উপায় নেই; এতে রাজনৈতিক দল রাগ করলেও তাঁর কিছু করার নেই।

আরও পড়ুনঃ  বঙ্গ রাজনীতির নতুন সমীকরণ; দিল্লীতে অমিত শাহের সাথে গোপন বৈঠক? আবার NDA-তে সামিল মমতা!

একইভাবে তোপ দেগেছেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিকিৎসক অনিকেত মাহাতো ও দেবাশিস হালদার। অনিকেত মাহাতো বলেন, বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি করে সিবিআই কার্যত দুর্নীতিবাজ ও অপরাধীদেরই সহায়তা করছে। তিনি প্রশ্ন তোলেন, এই ব্যর্থতার জন্য সিবিআই কি সন্দীপ ঘোষের মতোই সমান দোষী নয়? দেবাশিস হালদার অভিযোগ করেন, সিবিআই, বিচারব্যবস্থা ও সরকারের সামগ্রিক ব্যর্থতার কারণেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সভাপতি কৌশিক চাকী সংশয় প্রকাশ করে বলেন, সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন মানেই তিনি নির্দোষ প্রমাণিত হননি। তবে আশঙ্কা থেকে যাচ্ছে, তাঁকে আবার পুরনো ক্ষমতায় বা সরকারি চাকরিতে ফিরিয়ে আনার চেষ্টা হবে কি না এবং চত্বরে থ্রেট কালচার ফের সক্রিয় হবে কি না। অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্সের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক তাপস প্রামাণিকও সিবিআইয়ের ঢিলেঢালা তদন্ত ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন