মোথাবাড়ি কাণ্ডের মামলায়, কড়া পর্যবেক্ষণ সামনে এল সুপ্রিম কোর্টের। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি, মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের। মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, তদন্তভার দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ উদ্বেগ নবান্নে, মোথাবাড়িকাণ্ডে আজই সুপ্রিম কোর্টে ২৫ পাতার NIA রিপোর্ট
এদিন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে, রাজ্য প্রশাসন ব্যর্থ হলে, কী করতে হবে তা আমরা জানি। সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখিয়েছে কমিশন। আগে ট্রাইব্যুনালে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করা হোক। জোড়া মামলার শুনানিতে, কড়া পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের।
পূর্বেই নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছিল, এনআইএ বা সিবিআই তদন্ত করতে পারে এই ঘটনায়। এরপর জাতীয় নির্বাচন কমিশন, এনআইএ-কে তদন্ত দায়িত্বভার দিয়েছিল। আজ সোমবার এনআইএ রিপোর্ট পেশ করে আদালতে। এনআইএ-র তরফ থেকে বলা হয়, মোট ৪৩২ জনের ভূমিকা, তাঁরা খতিয়ে দেখেছে। এই গোটা ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল, যা সম্পর্কিত ছিল, তাঁদের কল ডিটেলস রেকর্ড, যাকে পুলিশি পরিভাষায় বলা সিডিআর, সেটাও তাঁরা খতিয়ে দেখেছে। এবং এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জন গ্রেফতার হয়েছেন। বিচারকদের আক্রমণের ঘটনায় ৩ এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। এবং বাকি অন্য ঘটনাগুলিতে ৯ এফআইআর দায়ের হয়েছে। মোট ১২ টা মামলা রুজু হয়েছে। এর মধ্যে তিনটে হল বিচারকদের উপর হামলার ঘটনায় এবং বাকি অন্যান্য ঘটনায় ৯ এফআইআর দায়ের করা হয়েছে। এই রিপোর্ট এবং তারপর এনআইএ-র বক্তব্য পেশ করে এদিন সুপ্রিম কোর্টের কাছে।
আরও পড়ুনঃ “গুন্ডারাজ”! পাপিয়ার মনোনয়নে তৃণমূলের গুন্ডামি
এরপর সুপ্রিম কোর্টে এনআইএ জানিয়েছে, এটা তাঁদের শিডিউল অফেন্স নয়। শিডিউল অফেন্স বলতে, এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থা, তাঁদের একটা আইনগতভাবে, তাঁদের বেঁধে দেওয়া আছে যে, কোট ঘটনার তাঁরা তদন্ত করবে। সেই শিডিউল অফেন্স এর আওতায়, এই ঘটনা পড়ছে না, এটা এনআইএ-র তরফে বক্তব্য জানানো হয় সুপ্রিম কোর্টকে। তখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা, বিশেষ করে প্রধান বিচারপতি বলেন, যে আমরা যখন বলছি তদন্ত করতে, তাহলে আপনাদের অসুবিধা কোথায় ? এই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তখন এনআইএ বলে যে, শিডিউল অফেন্সে এটা আসছে না, সেই জন্য এটা রাজ্য পুলিশ করছে। কিন্তু শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, এই যে ১২ টা এফআইআর, এই বারোটা মামলারই তদন্ত করবে এনআইএ।
আজকের শুনানিতে যেটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হল, এই মামলায় যাদেরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ, প্রত্যেককে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দিতে হবে। তারপর সেখান থেকে প্রত্যেককে নিজেদের কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে এনআইএ।



