Saturday, 18 July, 2026
18 July
Homeআবহাওয়াWeather: হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা! আজ থেকেই দক্ষিণে কালবৈশাখীর দাপট

Weather: হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা! আজ থেকেই দক্ষিণে কালবৈশাখীর দাপট

বজ্রপাতের সম্ভাবনা থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গুমোট গরম সর্বত্র। জ্যৈষ্ঠ মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া। বিগত বেশ কিছুদিন থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। মাস শেষ হতে চললেও বৃষ্টির দেখা নেই। তবে এবার তাতে ব্রেক। আবহাওয়া দফতর বলছে, ফের একবার দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে। আগামীকাল থেকেই আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা। আর উত্তরে কমবে ভারী বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের জন্যও জারি সতর্কতা।

দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত আছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গেছে। এই সিস্টেমের প্রভাবেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে পৃথক ছবি দেখা যাবে।

আরও পড়ুনঃ কি দারুণ না! তদন্তে গাফিলতি, সমন্বয়হীনতা না কি সেটিং তত্ব? জামিন পেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ, মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ ও হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকার সমুদ্র খুবই উত্তাল থাকবে এই সময়ে। ঘণ্টায় প্রায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী ২৮ ও ২৯ মে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বুধবার থেকে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতেও। হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। শনিবার ৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড়–বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গায়। রবিবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে।

আরও পড়ুনঃ দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪-৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে ভারী বৃষ্টি কমে যাবে, ঝড়–বৃষ্টির প্রবণতাও কমবে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হতে পারে। বুধবার দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে দু–এক জায়গায় ভারী বৃষ্টি। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়–বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়-সহ বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতি ৫০ কিমি/ঘণ্টা হতে পারে। শুক্রবার থেকে রবিবার ঝড়-বৃষ্টি কমবে, কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন