ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, বিশালাকার এক সানস্পট বা সৌরকলঙ্ক থেকে একের পর এক ধেয়ে আসছে আগুনের হলকা। আগামীকাল, ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পৃথিবীর ভাগ্যে ঠিক কী আছে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।
আরও পড়ুনঃ নয় আসনের বিমান! ফের চালু হচ্ছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা
বিজ্ঞানীদের নজরে ‘রিজিয়ন ১৪৩৬৬’। এটি একটি সানস্পট। এই সানস্পটটি গত দু’দিনে সূর্যের বুকে তাণ্ডব চালিয়েছে। রবিবার সন্ধে নাগাদ সেখান থেকে সৃষ্টি হয়েছে ‘X8.1’ শ্রেণির এক ভয়াবহ সৌরশিখা। গত কয়েক বছরে এটি অন্যতম শক্তিশালী বিস্ফোরণ। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ‘X9.0’ মাত্রার একটি ঝড় আছড়ে পড়েছিল। এই বিস্ফোরণ তার প্রায় কাছাকাছি।
সূর্য এখন ভয়ংকর ক্রুদ্ধ। সূর্য থেকে বেরোচ্ছে ভয়ংকর শক্তিশালী বিকিরণ– সোলার ফ্লেয়ার। এর জেরে সারা পৃথিবী বিপন্ন হয়ে পড়তে পারে। ইসরো পর্যন্ত বিষয়টার উপর নজর রাখছে। তারা মনে করছে, স্ট্রং রেডিয়ো ব্ল্যাকআউটের আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংস্থা NOAA-এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানাচ্ছে, ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে ভূ-চৌম্বকীয় কার্যকলাপ বা জিও-ম্যাগনেটিক অ্যাক্টিভিটি চরমে পৌঁছতে পারে।
আরও পড়ুনঃ কলকাতার যেমন ‘অফিস পাড়া’; শিলিগুড়িতে তৈরি হল ‘কর্পোরেশন পাড়া’; উদ্বোধনে মেয়র গৌতম





