কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
শিলিগুড়িতে সবজি বিক্রেতাদের মধ্য সবজির দাম নিয়ে মতবিরোধ, গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে সবজি বিক্রেতাদের সবজি বিক্রি নিয়ে মতো বিরোধ চরম আকার নিয়েছে।
আরও পরুনঃ হিসাব চলে গিয়েছে কমিশনে; বাদ পড়তে পারে আরও ১০ লক্ষ নাম, পিছতে পারে চূড়়ান্ত তালিকা প্রকাশের দিন!
একদল সবজি বিক্রেতা জানিয়েছেন তারা শিলিগুড়িতে বহু বছর ধরে সবজি বিক্রি করে আসছেন, অথচ বহিরাগত কিছু সবজি ব্যবসায়ী কম দামে সবজি বিক্রি করছেন।
ফলে বিক্রি তাদের অনেকটাই কমে গেছে। সবজি বিক্রেতারা জানিয়েছেন তারা গত কুড়ি থেকে ত্রিশ বছর ধরে পিতৃ পুরুষের হাত ধরে সবজির ব্যবসা করছেন।
আরও পড়ুনঃ ঘুরে গেল রাজ্যের রাজনীতির বাইনারি! BJP-র স্ক্রিন টাইম শূন্য, TRP-তে শুধুই CPM-TMC
আর এখানে বহিরাগত কিছু সবজি ব্যবসায়ী নিজস্ব প্রভাব খাটিয়ে বাইরে থেকে সবজি এনে কম দামে সবজি বিক্রি করছে। হলে বিক্রি তাদের কমে গেছে। স্থানীয় সবজি বিক্রেতারা জানিয়েছেন গত ছয় থেকে সাত মাস ধরে বহিরাগতদের এই ধরনের ব্যবসায়ের কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।
তারা জানিয়েছেন এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে তাদের পক্ষে এই বাজার ধরে রাখা অসম্ভব হয়ে উঠবে। অবিলম্বে ইউনিয়নের হস্তক্ষেপ চান তারা।









