Monday, 19 October, 2026
19 October
HomeদেশAirtel: ট্রাইয়ের কড়া নির্দেশিকা এয়ারটেলের ৩টি নতুন সাশ্রয়ী 'ভয়েস-অনলি' প্ল্যান

Airtel: ট্রাইয়ের কড়া নির্দেশিকা এয়ারটেলের ৩টি নতুন সাশ্রয়ী ‘ভয়েস-অনলি’ প্ল্যান

গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা নিয়ে এসেছে এয়ারটেল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা:

যাঁরা স্মার্টফোনে ইন্টারনেট বা মোবাইল ডেটা ব্যবহার করেন না, কেবল ফোনে কথা বলতে ও মেসেজ পাঠাতে চান, তাঁদের জন্য বড় সুখবর নিয়ে এলো ভারতী এয়ারটেল। এই ধরণের প্রিপেড গ্রাহকদের অপ্রয়োজনীয় ডেটার বিপুল খরচ কমাতে ৩টি নতুন সাশ্রয়ী ‘ভয়েস-অনলি’ (Voice Only) প্রিপেড রিচার্জ প্ল্যান বাজারে চালু করেছে সংস্থাটি। এই প্ল্যানগুলিতে কোনো মোবাইল ডেটা না থাকলেও মিলবে সীমাহীন কথা বলার সুযোগ ও নির্দিষ্ট সংখ্যক এসএমএস সুবিধা।

আরও পড়ুনঃ একটি কিনলে একটি ফ্রি JIO BUY 1 GET 1 অফার! রিচার্জ করলেই আর এক মাস সম্পূর্ণ বিনামূল্যে

নতুন তিনটি প্ল্যানের দাম, বৈধতা ও অন্যান্য বিবরণ

১৮৫ টাকা, ২০৩ টাকা এবং ২০৬ টাকার এই নতুন প্ল্যানগুলির মূল সুবিধা একই হলেও, পার্থক্য কেবল তাদের মেয়াদ বা বৈধতায়:

১. ১৮৫ টাকার প্ল্যান: এই রিচার্জে মিলবে মোট ২৮ দিনের বৈধতা। সুবিধা হিসেবে থাকবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং এবং মোট ৩০০টি এসএমএস।

২. ২০৩ টাকার প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এতেও পাওয়া যাবে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল এবং ৩০০টি এসএমএস।

৩. ২০৬ টাকার প্ল্যান: এটি একটি ‘ক্যালেন্ডার মান্থ’ বা পুরো ক্যালেন্ডার মাসের জন্য বৈধ প্ল্যান। অর্থাৎ, যে মাসের যেই তারিখে রিচার্জ করা হবে, পরবর্তী মাসের ঠিক একই তারিখ পর্যন্ত পরিষেবা চালু থাকবে। এতেও থাকছে আনলিমিটেড কল ও ৩০০টি এসএমএস।

মূলত ফিচার ফোন ব্যবহারকারী, প্রবীণ নাগরিক, সেকেন্ডারি সিম রাখা গ্রাহক কিংবা যাঁরা ঘরের বাইরে মোবাইল ইন্টারনেটের বদলে ওয়াই-ফাই ব্যবহারে অভ্যস্থ, তাঁদের জন্য এই নতুন প্ল্যানগুলি অত্যন্ত কার্যকর ও পকেটবান্ধব হবে।

ট্রাইয়ের ২১ অক্টোবরের সময়সীমা ও এয়ারটেলের তৎপরতা

টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’ (TRAI)-এর বেঁধে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি টেলিকম সংস্থাকেই গ্রাহকদের জন্য শুধু কলিং ও এসএমএস-নির্ভর স্বস্তিদায়ক ও স্বল্পমেয়াদি বিকল্প রাখতে হবে। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই সংক্রান্ত নিয়ম চূড়ান্ত করার পর ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ২১ অক্টোবরের মধ্যে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছিল। নির্দিষ্ট সময়সীমার কয়েক দিন আগেই গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা নিয়ে এসেছে এয়ারটেল।

আরও পড়ুনঃ  দাম নাগালের মধ্যে; আর ওড়িশা বা বেঙ্গালুরু নয়, দেশি পদ্মের বিপুল উৎপাদনে অষ্টমী ও সন্ধিপুজোর চাহিদা মেটাচ্ছে পশ্চিমবঙ্গ

২৮ দিনের চক্র বনাম ক্যালেন্ডার মাসের হিসেব

সাধারণত প্রিপেড গ্রাহকদের ২৮ দিনের রিচার্জ মেয়াদের কারণে বছরে ১২টির বদলে ১৩টি রিচার্জ করতে হয়। ৩৬৫ দিনের বছরে ৩৩৬ দিনের হিসেব ধরে ১ মাসের অতিরিক্ত টাকা গুণতে হয় গ্রাহকদের। এয়ারটেলের এই নতুন ২০৬ টাকার ‘ক্যালেন্ডার মাস’ প্ল্যানটি গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট তারিখে রিচার্জ করার সুবিধা দেবে এবং বাড়তি খরচের হাত থেকে স্বস্তি জোগাবে।

উল্লেখ্য, এয়ারটেল জানিয়েছে যে এই প্ল্যানগুলি রিচার্জ করার আগে গ্রাহকদের ‘এয়ারটেল থ্যাঙ্কস’ অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নম্বর ও অঞ্চলের জন্য উপলভ্যতা যাচাই করে নেওয়া দরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন