Monday, 27 April, 2026
27 April
Homeউত্তরবঙ্গDinhata: দিনহাটার আদালত চত্বর দুপুরে আচমকাই রণক্ষেত্র! নিশীথের গাড়িতে পচা ডিম ছুড়ল তৃণমূল

Dinhata: দিনহাটার আদালত চত্বর দুপুরে আচমকাই রণক্ষেত্র! নিশীথের গাড়িতে পচা ডিম ছুড়ল তৃণমূল

নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

দিনহাটার আদালত চত্বর যেন আজ দুপুরে আচমকাই রণক্ষেত্র। পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, স্লোগান, কালো পতাকা, এমনকি ছোড়া হল পচা ডিম ও পাথরও। ঘটনায় একপ্রকার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে।

পুলিশের তরফে কড়া নিরাপত্তা থাকলেও পরিস্থিতি চরমে ওঠে যখন নিশীথ প্রামাণিক আদালত থেকে বেরোনোর পর তাঁর কনভয় লক্ষ্য করে শুরু হয় ডিম ছোড়ার ঘটনা। সঙ্গে ‘গো ব্যাক’ স্লোগান এবং কটূক্তি। ঘটনায় নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, ২০১৮ সালে গীতালদহে তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় ২৪ নম্বর অভিযুক্ত হিসেবে চার্জশিটে নাম রয়েছে নিশীথের। সেই মামলাতেই শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে যান তিনি।

আরও পড়ুনঃ কেন্দ্রের প্রস্তাবে সায় মন্ত্রিগোষ্ঠীর, শুধু ৫ আর ১৮ শতাংশ হারে জিএসটি! বিমার উপরে সম্পূর্ণ কর ছাড়ে সবুজ সংকেত

ঘটনার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, “তৃণমূল পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। গণতন্ত্রে প্রতিবাদ থাকতেই পারে, কিন্তু আদালত চত্বরে এভাবে হামলা করা শালীনতার সব সীমা লঙ্ঘন করে।”

এদিকে, তৃণমূলের পালটা বক্তব্য, “বাঙালিকে রোহিঙ্গা বলছে বিজেপি, ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে বাঙালিদের। সেই ক্ষোভ থেকেই মানুষ রাস্তায় নেমেছে।” এমনটাই দাবি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দিনহাটার নেতা উদয়ন গুহর। তাঁর সাফ কথা, “এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। যারা বাঙালির অসম্মান করে, তাদের বিরুদ্ধে মানুষ এভাবেই রুখে দাঁড়াবে।”

উদয়ন এও বলেন,“বিজেপি যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ স্বাভাবিক। যে বিজেপি নেতাই আসুন না কেন, বিক্ষোভ হবেই।”

আরও পড়ুনঃ ব্যাপক উত্তেজনা বাঁকুড়ায়! DM অফিস অভিযানে তুলকালাম, আটক ৮ ABVP কর্মী

নিশীথ অবশ্য আশাবাদী, “এই মামলায় এখনও পর্যন্ত কারও সাজা হয়নি। আমি আইনের উপরে আস্থা রাখি। একদিন মুক্তি পাবই।”

দিনহাটার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজায় ফের চড়ছে পারদ। আদালত চত্বরে এমন হেনস্থা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশও।

এই মুহূর্তে

আরও পড়ুন