Monday, 18 May, 2026
18 May
Homeদক্ষিণবঙ্গTMC: খোঁজ নেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, ছেলে গ্রেফতার

TMC: খোঁজ নেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, ছেলে গ্রেফতার

বিধায়কের খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চলছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশের একটি দল। সেইসময়েই চোখে ধুলো দিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছিলেন বিধায়ক। এখনও তাঁর খোঁজ নেই। এরইমধ্যে গ্রেফতার করা হল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে।

রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার অফিসারদের অভিযানে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে বিধায়কপুত্র-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার কি বিদ্যুৎ বিলের পালা!

গত বৃহস্পতিবার বিষ্ণুপুরে দিলীপের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় বাড়িতেই ছিলেন অর্ঘ্য। বাবাকে না পেয়ে ছেলেকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে যান তদন্তকারীরা। তবে তদন্তে এমন কিছু সূত্র উঠে আসে, যার ভিত্তিতে বিধায়কের ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

গত ১৫ মে পুলিশ হুমকি কাণ্ডের তদন্তে তাঁর বাগানবাড়িতে পৌঁছনোর আগেই জানালা দিয়ে বেরিয়ে পালান দিলীপ। প্রথমে জামা বদলে যাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে। এবার নতুন ফুটেজে দেখা গিয়েছে—একটি নির্মীয়মান বাড়ির পিছন দিক দিয়ে ড্রেনের উপর দিয়ে দৌড়ে জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। সেই সময়ে তাঁর পরনে ছিল আকাশি নীল টি-শার্ট। তড়িঘড়ি পালাতে গিয়ে তাঁর পাজামাও ছিঁড়ে যায় বলে ওই ভিডিওতে ধরা পড়েছে।

আরও পড়ুনঃ গতকালের পর আজ সাতসকালে ফের ট্রেনে বিধ্বংসী আগুন

পুলিশ সূত্রে জানা গেছে, বিধায়কের খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চলছে। এর আগেও তাঁর পৈলানের বাগানবাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু প্রতিবারই পুলিশ পৌঁছনোর আগেই চম্পট দেন তিনি।

উল্লেখ্য, ভোটে জয়ী হওয়ার পরই তিনি প্রকাশ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগের তদন্তের মধ্যেই এখনো অধরা রয়ে গেছেন দিলীপ মণ্ডল।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন