Wednesday, 14 October, 2026
14 October
HomeদেশModi Cabinet: ইস্তফা দিলেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার প্রতিমন্ত্রী বিজেপির এল মুরুগান; ছারলেন রাজ্যসভার...

Modi Cabinet: ইস্তফা দিলেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার প্রতিমন্ত্রী বিজেপির এল মুরুগান; ছারলেন রাজ্যসভার সাংসদ পদও

তাঁর এই পদক্ষেপ নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সে দিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় প্রতিনিধি, নতুন দিল্লি:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের জল্পনা ও গুঞ্জনের মাঝেই রাজনীতিতে বড়সড় আপডেট। পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান (L Murugan)। বিজেপি সাংসদ মুরুগানের এই হঠাৎ পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও সরকারিভাবে স্পষ্ট করা না হলেও, রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

আরও পড়ুনঃ  ‘বই বিক্রি করতে চায়, খাবার জিনিস তো নয়, পুলিশ বাধা দিচ্ছে কেন?’ বামেদের বুকস্টল বিতর্কে জবাব তলব বিচারপতি সৌগত ভট্টাচার্যের

তৃণমূল স্তরে কাজ করার ইচ্ছাপ্রকাশ

রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী, এল মুরুগান নিজে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে অনুরোধ জানিয়েছেন যে, তিনি মন্ত্রীত্ব ছেড়ে আগামী দিনে দলের বুথ বা তৃণমূল স্তরে ফিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে চান। তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ পুজোয় ভিটেমাটি বেচে উত্তরবঙ্গ-পুরী সফর! বাসভাড়া রকেটের গতিতে, থ্রি-এসির দামে ঝুলছে বাসের ছাদ!

মন্ত্রিসভায় রদবদলের জল্পনা ও মুরুগানের পদত্যাগ

বেশ কিছুদিন ধরেই রাজধানীতে গুঞ্জন শোনা যাচ্ছিল যে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব শীঘ্রই বড়সড় রদবদল হতে চলেছে। সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায়, সেই সব রাজ্যের হেভিওয়েট বা নতুন মুখ সাংসদদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা তুঙ্গে। আর ঠিক এই আবহেই এল মুরুগানের পদত্যাগের খবর সামনে আসায় মন্ত্রিসভার সমীকরণ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। দলের অন্দরে সাংগঠনিক শক্তি বাড়াতেই কি তাঁর এই পদক্ষেপ নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে, সে দিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।

এই মুহূর্তে

আরও পড়ুন