কলকাতার ঘটনা, বেশ কিছু বছর ধরে হয়ে আসছে এই ‘ডেটিং স্ক্যাম’, একজন যুবক প্রায় ₹৮,৫০০ টাকার প্রতারণার শিকার হন, যখন Dating-App Bumble-এ পরিচয় হওয়া এক মেয়ের ডাকে তিনি কলকাতার রাণীকুঠি এলাকার একটি ক্যাফেতে দেখা করতে যান। সেখানে তারা শুধু কফি আর হুক্কা অর্ডার করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যায়।
আরও পড়ুনঃ আচমকাই বন্ধ হতে চলেছে ১৫০ চ্যানেল, কড়া নিয়ম জারি
অভিযোগ অনুযায়ী, ক্যাফের কর্মীরাই ওই মেয়ের সঙ্গে যোগসাজশ করে যুবকটিকে ঘিরে ধরে ভয় দেখাতে শুরু করে এবং অস্বাভাবিক বেশি বিল ধরিয়ে দেয়। তিনি প্রতিবাদ করলেও, চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সেই বাড়তি টাকা দিতে বাধ্য হন। আর সেই সময়েই মেয়েটি হেসে হেসে সেখান থেকে বেরিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি রাণীকুঠির কাছে “Couple Cafe Zone” নামে পরিচিত একটি জায়গায় ঘটেছে। পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ডেটিং স্ক্যাম বলে মনে করা হচ্ছে। ভুয়ো প্রোফাইল ব্যবহার করে ছেলেদের নির্দিষ্ট ক্যাফেতে ডাকা হয়, সামান্য কিছু অর্ডার করানো হয়, আর তারপরেই মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয় – এটাই এই চক্রের মূল কৌশল। আর এই স্ক্যামটি কলকাতার বুকে বহুবছর ধরে হয়ে আসছে । এবাফ হয়তো মানুষকে আরো একটু বেশী সচেতন হওয়ার সময় এসেছে, এটা বন্ধ হওয়ার সময় এসেছে ।
আরও পড়ুনঃ ‘যে বলবে বাম শূন্য, তার গলা টিপে ধরবেন…’, প্রচারে মৌসুমী
এই ঘটনায় স্পষ্ট, ক্যাফের কিছু কর্মীও এই প্রতারণায় জড়িত থাকতে পারে। তারা একসঙ্গে চাপ সৃষ্টি করে ভিকটিমকে টাকা দিতে বাধ্য করে। এটা চেনা ছক, বহু মানুষ এভাবে প্রতারিত হয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন । তাই সাবধান হোন ।
তাই সতর্ক থাকুন – অপরিচিত কারও সঙ্গে দেখা করতে গেলে সবসময় জনবহুল, পরিচিত জায়গা বেছে নিন। কেউ যদি বারবার নির্দিষ্ট কোনো জায়গায় যেতে জোর করে, তাহলে আগে থেকেই সাবধান হোন। আর এ ধরনের কোনো অভিজ্ঞতা হলে অবশ্যই Bumble-এর মতো ডেটিং সাইট/App রিপোর্ট করুন এবং কাছের থানায় অভিযোগ জানান।



