spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
HomeদেশTMC: তৃণমূল কংগ্রেসে শামিল ৫২ জন, হলো সাংগঠনিক সভা

TMC: তৃণমূল কংগ্রেসে শামিল ৫২ জন, হলো সাংগঠনিক সভা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি , যশপাল সিং, ত্রিপুরা

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার দলীয় কার্যালয়, আগরতলায় এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন:  ফুরফুরা শরীফে তৃতীয়বার পা ফেলতে চলেছেন ঘাসফুল শিবিরের সুপ্রিমো

তৃণমুল কংগ্রেসের দাবি, এই কর্মসূচির মাধ্যমে অন্যান্য দল ত্যাগ করে মোট ৫২ জন ভোটার তৃণমূল কংগ্রেসে শামিল হয়েছেন। নবাগতদের বরণ করে নিন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা ও ত্রিপুরা এসটি সিলের সভাপতি কুঞ্জ মোহন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরায় ঘাটি জমাতে ব্যার্থ মমতা বন্দোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেস। তবে ২০২৩ বিধানসভা নির্বাচনের পর তৃণমুল কংগ্রেসের হঠাৎ নাড়াচাড়ায় অনেকেই অবাক। একসময় কংগ্রেস ও বিজেপি দলের অনেক তাবড় তাবড় নেতারা তৃণমুল কংগ্রেসকে আকড়ে ধরেছিলেন।

আরও পড়ুন: নাম প্রকাশে অনিচ্ছুক, দশ টাকা দেখলে ভয় পান

সুবল ভৌমিক থেকে সুদীপ রায় বর্মণ, সবাই ব্যার্থ হয়েছেন তৃণমুল কংগ্রেসের দিকে মানুষকে টানতে। যদিও হাইকমান্ডের সাথে মতানৈক্যের কারণে তৃণমুল কংগ্রেসের ত্রিপুরায় ঘাঁটি করা হয়ে উঠেনি। কিন্তু আচমকা ত্রিপুরায় তৃণমুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হতেই টনক নড়ল শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরই।

এই মুহূর্তে

আরও পড়ুন