spot_img
Monday, 16 March, 2026
16 March
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

Bangladesh: আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিশ্বাস করে—শিক্ষাই পারে দারিদ্র্য ও অসহায়ত্বের শৃঙ্খল ভেঙে দিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

মানবতার আলো ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। আজ মাদানি নগর নূরানী মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ—খাতা ও কলম বিতরণ করা হয়।

আরও পরুনঃ খালেদা পুত্র তারেক জিয়ার বাংলাদেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ

নতুন বছরের প্রথম দিনে উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও স্বপ্নের ঝিলিক। ছোট এই উপহারগুলো যেন তাদের পড়াশোনার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ গড়ার আশায় অনুপ্রাণিত করে। এমন মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিল সিকদার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের, সহ-সভাপতি তানজিল এবং সংগঠনের নিবেদিত সদস্য আসাদুল।

আরও পরুনঃ পুঞ্চে জোরদার তল্লাশি! পাক ড্রোনে বিস্ফোরক, অস্ত্র, মাদক-বর্ষণ

এ সময় বক্তারা বলেন, একটি কলম ও একটি খাতা শুধু শিক্ষা উপকরণ নয়, বরং একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিশ্বাস করে—শিক্ষাই পারে দারিদ্র্য ও অসহায়ত্বের শৃঙ্খল ভেঙে দিতে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার এই পথচলায় আগামীতেও অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন