spot_img
Thursday, 12 March, 2026
12 March
spot_img
HomeকলকাতাLPG Supply: সতর্কবার্তা লালবাজারের! গ্যাস নিয়ে আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় 

LPG Supply: সতর্কবার্তা লালবাজারের! গ্যাস নিয়ে আইনশৃঙ্খলার অবনতি যেন না হয় 

বাণিজ্যিক গ্যাস নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে শহরের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক হল কলকাতা পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাস নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে শহরের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক হল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, অভ্যন্তরীণ একটি নির্দেশিকায় পুলিশের উপরমহল থেকে জানানো হয়েছে, গ্যাস নিয়ে গ্রাহকদের উদ্বেগের কারণে কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না-হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং আধিকারিকদের সতর্ক থাকতেও বলা হয়েছে বলে ওই সূত্রের দাবি।

আরও পড়ুনঃ এবার সবার ‘কোষ্টকাঠিন্য’ হবে? ৬০ টাকা নয়, আরও বাড়তে পারে সিলিন্ডারের দাম

অন্য দিকে, বৃহস্পতিবারই সংসদ চত্বরে গ্যাস সরবরাহে ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস, তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলির সাংসদেরা। বিক্ষোভে অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। বিরোধী সাংসদেরা এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন এবং ‘সঙ্কট’ মোকাবিলায় কেন্দ্র কী পদক্ষেপ করছে, তা জানানোর দাবি জানিয়েছেন। কংগ্রেস সাংসদদের বিক্ষোভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাহুল। বলেন, “প্রধানমন্ত্রী (গ্যাস নিয়ে) মানুষকে ভয় পেতে বারণ করছেন। অথচ নিজেই বিভিন্ন কারণে ভয় পেয়ে আছেন।” একই সঙ্গে তাঁর সংযোজন, “উনি এপস্টিন ফাইল এবং আদানির বিরুদ্ধে চলা মামলা নিয়ে ভয় পেয়ে আছেন। তাই উনি লোকসভায় আসতে পারছেন না।”

আরও পড়ুনঃ জ্বালানি সঙ্কটে আশার আলো! ভারতকে ‘গ্রিন সিগন্যাল’ ইরানের

বুধবারই প্রধানমন্ত্রী, গ্যাস নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন। জনগণের স্বার্থ সুরক্ষিত থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছিলেন।

সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। কংগ্রেস, তৃণমূল ছাড়াও সমাজবাদী পার্টি (এসপি), ডিএমকে-র সাংসদেরা বিক্ষোভে শামিল হন। মহিলা সাংসদেরা উনুনে রান্না করার ভঙ্গিতে প্রতীকী প্রতিবাদ দেখান। স্লোগান ওঠে, ‘মোদীজি, এলপিজি’।

এই মুহূর্তে

আরও পড়ুন