Saturday, 28 March, 2026
28 March
Homeআবহাওয়াIMD: বাড়িতে থাকার পরামর্শ IMD-র; মুহূর্তে বদলে যাবে আবহাওয়া!

IMD: বাড়িতে থাকার পরামর্শ IMD-র; মুহূর্তে বদলে যাবে আবহাওয়া!

মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাতে কালবৈশাখীর দাপট চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার মিলিত প্রভাবেই টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে এক জেলা নিয়ে বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

আরও পড়ুনঃ অ্যালার্ট জারি; রাতে ছিল শুধু ট্রেলার, ধেয়ে আসছে ৬০ কিমি বেগের ঝড়, সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দুপুর ১টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সাথে দোসর হতে পারে দমকা বাতাস। বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

এই সময়ে জেলার সমস্ত মানুষদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা ছাড়া এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতেও থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলিতে।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! মমতার পর অমিত শাহের বিমানও চক্কর কাটল কলকাতার আকাশে

রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কিছুটা কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শনিবার শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও দমকা হাওয়া বয়ে যাবে সাথে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

এই মুহূর্তে

আরও পড়ুন