spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
HomeকলকাতাSummer Vacation: "বাজল ছুটির ঘণ্টা"! আগামী দু’দিন বন্ধ রাজ্যের স্কুল

Summer Vacation: “বাজল ছুটির ঘণ্টা”! আগামী দু’দিন বন্ধ রাজ্যের স্কুল

প্রয়োজনে ফের একবার গরমের ছুটি নিয়ে পুনর্বিবেচনা করতে পারে রাজ্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:    

জুনের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। বাংলায় এখনও বর্ষার দেখা নেই। উল্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে করা যায় কিনা, তা নিয়ে বিভিন্ন জেলা থেকে শিক্ষা দফতরের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল।

তবে এখনই মর্নিং স্কুল চালু করার পরিবর্তে তাপপ্রবাহের কারণে আগামী দুদিন রাজ্যের পার্বত্য এলাকা বাদে বাকি এলাকার সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে পঠনপাঠন স্থগিত করার নির্দেশ জারি করা হল। বৃহস্পতিবার সোশ্যাল মাধ্যমে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে প্রতিটি স্কুলেও পাঠানো হচ্ছে এই নির্দেশিকা।

আরও পড়ুন: ত্রিকোণ প্রেমের বলি! আইসক্রিম ফ্রিজারে ট্রলি ব্যাগ, তার ভিতরে নাকি দেহ!

গ্রীষ্মের ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই স্কুল খুলেছে। এবারে মে মাসের শেষেই অর্থাৎ সময়ের আগেই বাংলায় বর্ষা প্রবেশ করবে বলে প্রথমে জানিয়েছিল আবহাওয়া দফতর। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা পিছিয়ে তো গেছেই উপরন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম।

আরও পড়ুন: কবিগুরুকেও ছাড়ল না! রবীন্দ্রনাথের ভিটে কাছারিবাড়িতে ভাঙচুর

এমন পরিস্থিতিতে ছোট্ট ছোট্ট স্কুল পডুয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। শুধু স্কুলে পড়়াশোনা নয়,প্রতিটি স্কুলে রয়েছে মিড ডে মিল। বহু জায়গায় মিড ডে মিল খাওয়ার জন্য পড়ুয়াদের রোদ্দুরের মধ্যে স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। এমন অবস্থায় শিক্ষক, অভিভাবক সব মহল থেকেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলি মর্নিংয়ে চালু করার দাবি জানানো হচ্ছিল। এমন পরিস্থিতিতে তীব্র তাপদাহের কারণে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।

মর্নিং স্কুল চালু না করে দু’দিন স্কুলছুটি দেওয়ার কারণ কী?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযাযী, আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে। সেক্ষেত্রে ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বাংলায় প্রবেশ করে যাবে বর্ষা। সম্ভবত সেকারণেই মর্নিং স্কুল চালু না করে দু’দিনের জন্য স্কুলছুটির ঘোষণা করা হল।

 

এই মুহূর্তে

আরও পড়ুন