Thursday, 22 October, 2026
22 October
HomeকলকাতাLakshmi Puja: “কো জাগতি”- এর অর্থ “কে জেগে আছো” থেকে কোজাগরী; মাকে...

Lakshmi Puja: “কো জাগতি”- এর অর্থ “কে জেগে আছো” থেকে কোজাগরী; মাকে বিদায় জানানোর পর জ্যেষ্ঠা কন্যাকে আবাহনের পালা

শাস্ত্র ও পঞ্জিকার নির্দেশ অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো এবং শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত পালনের জন্য প্রদোষকাল এবং নিশীথকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিবেদন:

শারদোৎসবের আনন্দ ও বিজয়া দশমীর আমেজ কাটতে না কাটতেই বাঙালি পরিবারগুলিতে শুরু হয়ে যায় ধনসম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে এসে তাঁর ভক্তদের ঘরে আশীর্বাদ বিতরণ করেন। “কো জাগতি” বা “কে জেগে আছো”—এই ভাবনার ওপর নির্ভর করেই পালিত হয় কোজাগরী পূর্ণিমা। আগামী **২৫ অক্টোবর, রবিবার** পালিত হতে চলেছে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো। বিভিন্ন পঞ্জিকা মতে এই পুজোর সুনির্দিষ্ট তিথি ও সময় নিচে তুলে ধরা হলো:

আরও পড়ুনঃ  দুটো অষ্টমী, দুটো নবমী থেকে সোজা তিন সপ্তাহের ব্যবধান! ২০২৮ সালের দুর্গাপুজো নিয়ে পঞ্জিকার কাণ্ডকারখানায় মাথা ঘুরছে আমজনতার

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সময়সূচি:


পূর্ণিমা তিথি আরম্ভ: বাংলা ৮ কার্তিক, রবিবার (ইংরেজি ২৫ অক্টোবর, রবিবার) সকাল ১১টা বেজে ৫৮ মিনিটে।

পূর্ণিমা তিথি শেষ: বাংলা ৯ কার্তিক, সোমবার (ইংরেজি ২৬ অক্টোবর, সোমবার) সকাল ৯টা বেজে ৪১ মিনিটে।


গুপ্ত প্রেস পঞ্জিকা মতে সময়সূচি:

পূর্ণিমা তিথি আরম্ভ: বাংলা ৭ কার্তিক, রবিবার (ইংরেজি ২৫ অক্টোবর, রবিবার) সকাল ১০টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে।

পূর্ণিমা তিথি শেষ: বাংলা ৮ কার্তিক, সোমবার (ইংরেজি ২৬ অক্টোবর, সোমবার) সকাল ৯টা ৪৮ মিনিট ৩৫ সেকেন্ডে।

আরও পড়ুনঃ  ছেড়ে দে মা কেঁদে বাঁচি! ‘আমি CJP-র সঙ্গে যুক্ত ছিলাম না, সেদিন….’, পুলিশের নোটিশ পেতেই বললেন নেহা বোরা

পুজোর শুভ মুহূর্ত ও প্রদোষকাল:

শাস্ত্র ও পঞ্জিকার নির্দেশ অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো এবং শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত পালনের জন্য প্রদোষকাল এবং নিশীথকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৫ অক্টোবর রবিবার প্রদোষকালের সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ০১ মিনিট থেকে রাত ৩টা ৩৭ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন করার পঞ্জিকাগত শ্রেষ্ঠ নির্দেশ রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাঙালি ঘরে ঘরে দেবীর আবাহন, আলপনা প্রদান এবং রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা সম্পন্ন হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন