spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeআন্তর্জাতিক নিউজBangladesh: আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

Bangladesh: আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা):

বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোদা গ্রামে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের যাতায়াতের সুবিধার্থে একটি কাঠের পোল (সেতু) নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুনঃ বাড়িতে দেহ বাবার, শিক্ষা-জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিলো সবংয়ের মধুমিতা

দীর্ঘদিন ধরে এই সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। আজ নতুন এই কাঠের সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।

আজ ৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন ধরে সেতু নির্মাণ কাজে সরাসরি অংশগ্রহণ করেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ এবং সদস্য সোহেল। এ সময় স্থানীয় এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।

আরও পড়ুনঃ আবারও জঙ্গি-বিরোধী অভিযান! জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগরে ফের শুরু গুলির লড়াই

সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল সিকদারের নেতৃত্ব ও আর্থিক সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম বলেন,

“আমরা আমাদের ব্যক্তিগত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে আমাদের।”

এলাকাবাসী স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন